রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন বান্দরবানের রুমায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন ১৬৩ জন রাজস্থলীতে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম; আহত ৩ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা আলীকদমে শিশুকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ পাহাড়ের দুর্গমে আলোর দিশারী ‘কইংগ্রী পঞ্ঞা আরং’: নানা আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিংপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী

বাঘাইছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা; সাজেক সড়ক অবরোধের ঘোষণা ইউপিডিএফ’র

Reporter Name

‎মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি:

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

‎আগামী সোমবার (১১ মে) দীঘিনালা-বাঘাইছড়ি-সাজেক সড়কে আধাবেলা অবরোধ পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

‎ইউপিডিএফ জানিয়েছে, তাদের কর্মী হত্যার প্রতিবাদে সাজেকগামী গুরুত্বপূর্ণ এ সড়কে এ কর্মসূচি পালন করা হবে।

‎শনিবার (৯ মে) ভোরে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও দীঘিনালা সীমান্তবর্তী মারিশ্যা-দীঘিনালা সড়কের দুর্গম শুকনাছড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইউপিডিএফ (প্রসীত) কর্মী হেগেরা চাকমা। তিনি শুকনাছড়া এলাকার কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানিয়েছে সংগঠনটি।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে শুকনাছড়া এলাকায় কয়েকজন অস্ত্রধারী অবস্থান নেয়। বিষয়টি টের পেয়ে হেগেরা চাকমা পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

‎ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *