বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মানিকছড়ি মুসলিমপাড়া সড়কে ড্রেন সংকটে জনদুর্ভোগ কালবৈশাখীতে উপড়ে পড়া সেগুন গাছে আহত যুবক, আতঙ্কে পাঁচ পরিবার খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত ঈদ উপলক্ষে পানছড়িতে অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি মরিয়মনগর গরুর বাজারে দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৩ পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি রাঙামাটিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট রাঙ্গামাটি পুলিশের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার মিয়ানমার থেকে অবৈধ পথে আনা ১০ বলদ উদ্ধার, চালক গ্রেফতার খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
Notice :

মিয়ানমার থেকে অবৈধ পথে আনা ১০ বলদ উদ্ধার, চালক গ্রেফতার

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।
কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ মিয়ানমার থেকে অবৈধ পথে আনা ১০টি বলদ গরু ও একটি পিকআপ ভ্যান জব্দ করেছে। এ ঘটনায় সিরাজুল ইসলাম (২৫) নামে এক চালককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৬ মে) রাতে ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা এলাকার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে এসব গরু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার সিরাজুল ইসলাম রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা এলাকার আব্দুর রহমানের ছেলে।

ঈদগাঁও থানা সূত্রে জানা যায়, মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় রামুর পানিরছড়া বাজার এলাকা থেকে ঈদগাঁও গরুর বাজারের দিকে আসা একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান থামানোর সংকেত দেওয়া হয়। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তি দ্রুত নেমে পাশের ধানক্ষেত দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে চালককে আটক করা হয় এবং পিকআপে থাকা ১০টি বলদ গরু উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, সরকারি শুল্ক ফাঁকি দিয়ে বিক্রির উদ্দেশ্যে গরুগুলো ঈদগাঁও বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, “এ ঘটনায় ঈদগাঁও থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *