মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, যুবলীগ-আওয়ামী লীগ নেতাসহ আটক ২০ রামুতে পারিবারিক বিরোধে ছেলের গুলিতে বাবা নিহত, এলাকায় চাঞ্চল্য কুরাং পাড়া ও কুরাং বাজারে সোলার চালিত পানি প্রকল্পে স্বস্তি ফিরেছে শতাধিক পরিবারে বান্দরবানের বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির মানবিক সহায়তা নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্প কাপ্তাইয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে ডাকাতি: একজন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়নি দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে গৃহকর্তা ও পরিবারকে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ দীঘিনালায় ৭ বিজিবি’র ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এ্যাডভোকেট দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন রুমায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর শিক্ষা ও মানবিক সহায়তা বিতরণ রাঙ্গুনিয়ায় যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন
Notice :

দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে ডাকাতি: একজন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়নি

Reporter Name

মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পদুয়া ইউনিয়নে গভীর রাতে সংঘটিত এক ডাকাতির ঘটনায় একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ অর্থ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (৬ জুন ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে পদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জয়নগর সিকদার চক এলাকার বাসিন্দা মোহাম্মদ আবদুল কুদ্দুস (৫৪)-এর বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, ৯ থেকে ১০ জনের একটি ডাকাত দল বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা গৃহকর্তা মোহাম্মদ আবদুল কুদ্দুস, তাঁর স্ত্রী ও মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। পরে ঘরে থাকা প্রায় ৯ ভরি স্বর্ণালংকার এবং নগদ অর্থ লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ আবদুল কুদ্দুস বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ৭ জুন ২০২৬ তারিখে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় পেনাল কোডের ৩৯৫ ও ৩৯৭ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মো. রকিবুল ইসলাম ওরফে রকি (২৬)-কে গ্রেপ্তার করে। তবে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল এখনো উদ্ধার করা যায়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. শাহিন মিয়া বলেন, “ঘটনার পরপরই পুলিশ তদন্ত ও অভিযান শুরু করে। ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশ জানিয়েছে, এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মামলার তদন্ত চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *