বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
লামায় সরকারি মাতামুহুরী কলেজে অনার্স-মাস্টার্স চালুর দাবি বিশ্বকাপ উন্মাদনায় খাগড়াছড়িতে আর্জেন্টিনা সমর্থকদের বাইক শো-ডাউন শিক্ষার্থীদের সঞ্চয়মুখী করতে আজিজনগরে কৃষি ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন বিশ্বকাপ ঘিরে রাঙ্গামাটিতে পতাকা বিক্রির ধুম প্রত্যাশীর সিমস প্রকল্পের উদ্যোগে রামুতে নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন রামুর কাউয়ারখোপ হাকিম-রকিমা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন ঈদগাঁও খালে মৃগী রোগীর মরদেহ উদ্ধার পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ে সম্পন্ন করতে হবে… পার্বত্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান সীমান্তবর্তী এলাকায় আলীকদম ৫৭ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ বিতরণ বিদ্যালয়ে দায়িত্ব পালনকালে প্রধান শিক্ষকের মৃত্যু, শোকাহত শিক্ষার্থী-শিক্ষকরা রাউজানে যুবদল নেতা মাসুদুল হক হত্যা: ১১ জনের নাম উল্লেখ করে মামলা, গ্রেপ্তারে পুলিশের অভিযান বর্তমান পরিষদের আমলে বান্দরবানে দৃশ্যমান ও জনকল্যাণমুখী উন্নয়ন হয়েছে … বাপাজে পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামায় কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ের চূড়ায় গাছে ওঠে অনলাইনে হাজিরা দিলেন এক শিক্ষক লামায় সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও এমদাদুল হক, রমিজ সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানি পেল পানছড়ির দুর্গম চিকনচান পাড়া

বরকল বাজার পাবলিক ক্লাবকে স্মার্ট টিভি দিল ৪৫ বিজিবি

Reporter Name

বরকল প্রতিনিধি।।
রাঙামাটির বরকল উপজেলায় সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বরকল বাজার পাবলিক ক্লাবকে একটি স্মার্ট টিভি প্রদান করেছে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি)।

রোববার (১৪ জুন) “শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের” আওতায় ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু বকর ও অন্যান্য সদস্যদের কাছে ৩২ ইঞ্চি এলইডি স্মার্ট টিভিটি হস্তান্তর করা হয়।

অনুদান প্রদান অনুষ্ঠানে ক্লাবের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ উদ্যোগের জন্য ৪৫ বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও জোরদারে সহায়ক হবে।

অনুষ্ঠানে বরকল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সম্রাট তানভীর রহমান বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিজিবি নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে স্থানীয় জনগণের বিনোদন, তথ্যপ্রাপ্তি এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বরকল বাজার পাবলিক ক্লাবকে স্মার্ট টিভিটি প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, উন্নয়ন ও শান্তির ধারাবাহিকতা বজায় রাখতে জনগণ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, সমন্বয় ও সম্প্রীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং শান্তি প্রতিষ্ঠায় বিজিবির বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *