শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের সহায়তা দিল জেলা বিএনপি ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির উদ্যোগের আশ্বাস মানিকছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি হাবিবুর রহমান কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা

বিশ্বকাপ ঘিরে রাঙ্গামাটিতে পতাকা বিক্রির ধুম

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি প্রতিনিধি।।
ফুটবল বিশ্বকাপকে ঘিরে রাঙ্গামাটিতে বেড়েছে বিভিন্ন দেশের জাতীয় পতাকার বিক্রি। প্রিয় দলকে সমর্থন জানাতে ফুটবলপ্রেমীরা আর্জেন্টিনা, ব্রাজিলসহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পতাকা কিনছেন। ফলে শহরের বিভিন্ন এলাকায় মৌসুমি ব্যবসায়ী ও ভ্রাম্যমাণ বিক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি ব্যস্ততা।

মঙ্গলবার বিকেলে রাঙ্গামাটি শহরের বনরূপা, তবলছড়ি, রিজার্ভ বাজার মোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভ্রাম্যমাণ দোকান, অস্থায়ী স্টল ও বিভিন্ন টেইলার্সের দোকানে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর বিভিন্ন আকারের পতাকা বিক্রি হচ্ছে। ছোট, মাঝারি ও বড় আকারের এসব পতাকার দাম ২০ টাকা থেকে শুরু করে কয়েকশ টাকা পর্যন্ত। অনেক বিক্রেতাকে বাঁশ বা লাঠিতে পতাকা টাঙিয়ে বিক্রি করতে দেখা গেছে।

পতাকা বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, “বিশ্বকাপকে কেন্দ্র করে কয়েকদিন ধরে পতাকা বিক্রি করছি। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা। প্রতিদিনই ভালো বিক্রি হচ্ছে। অনেকেই বাড়ি, দোকান ও যানবাহনে লাগানোর জন্য পতাকা কিনছেন।”

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাঙ্গামাটিতে আর্জেন্টিনা ও ব্রাজিল—দুই দলেরই বিপুলসংখ্যক সমর্থক রয়েছে। এছাড়া ইংল্যান্ড, জার্মানি ও পর্তুগালের সমর্থকদেরও সক্রিয় উপস্থিতি দেখা যায়। অনেক সমর্থক পছন্দের দলের জার্সি পরে নিজেদের সমর্থন প্রকাশ করছেন। একই সঙ্গে বাজার, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও চায়ের দোকানগুলোতে বিশ্বকাপ এবং বিভিন্ন দলের সম্ভাবনা নিয়ে চলছে আলোচনা।

আর্জেন্টিনা সমর্থক সুজন ত্রিপুরা বলেন, “বিশ্বকাপ এলেই অন্যরকম আনন্দ অনুভব করি। আমরা বন্ধুদের সঙ্গে মিলে আর্জেন্টিনার পতাকা কিনেছি। আশা করছি, দলটি ভালো খেলবে।”

ব্রাজিল সমর্থক ইমন মারমা বলেন, “ব্রাজিল বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল। নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে এবারও দলটি ভালো করবে বলে বিশ্বাস করি। দলকে সমর্থন জানাতে আমরা পতাকা ও জার্সি কিনছি।”

বিশ্বকাপকে কেন্দ্র করে রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ফুটবলপ্রেমীদের আগ্রহ এবং সমর্থকদের অংশগ্রহণে টুর্নামেন্ট ঘিরে উচ্ছ্বাস দিন দিন আরও বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *