বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
লামায় সরকারি মাতামুহুরী কলেজে অনার্স-মাস্টার্স চালুর দাবি বিশ্বকাপ উন্মাদনায় খাগড়াছড়িতে আর্জেন্টিনা সমর্থকদের বাইক শো-ডাউন শিক্ষার্থীদের সঞ্চয়মুখী করতে আজিজনগরে কৃষি ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন বিশ্বকাপ ঘিরে রাঙ্গামাটিতে পতাকা বিক্রির ধুম প্রত্যাশীর সিমস প্রকল্পের উদ্যোগে রামুতে নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন রামুর কাউয়ারখোপ হাকিম-রকিমা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন ঈদগাঁও খালে মৃগী রোগীর মরদেহ উদ্ধার পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ে সম্পন্ন করতে হবে… পার্বত্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান সীমান্তবর্তী এলাকায় আলীকদম ৫৭ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ বিতরণ বিদ্যালয়ে দায়িত্ব পালনকালে প্রধান শিক্ষকের মৃত্যু, শোকাহত শিক্ষার্থী-শিক্ষকরা রাউজানে যুবদল নেতা মাসুদুল হক হত্যা: ১১ জনের নাম উল্লেখ করে মামলা, গ্রেপ্তারে পুলিশের অভিযান বর্তমান পরিষদের আমলে বান্দরবানে দৃশ্যমান ও জনকল্যাণমুখী উন্নয়ন হয়েছে … বাপাজে পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামায় কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ের চূড়ায় গাছে ওঠে অনলাইনে হাজিরা দিলেন এক শিক্ষক লামায় সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও এমদাদুল হক, রমিজ সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানি পেল পানছড়ির দুর্গম চিকনচান পাড়া

শিক্ষার্থীদের সঞ্চয়মুখী করতে আজিজনগরে কৃষি ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং ব্যাংকিং সেবার সঙ্গে পরিচিত করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের আজিজনগর শাখার উদ্যোগে ‘স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে বান্দরবানের লামা উপজেলার চাম্বি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংক আজিজনগর শাখার ব্যবস্থাপক মো. রাশেদুল হাসানের সভাপতিত্বে এবং দ্বিতীয় কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু হানিফ। এছাড়া ব্যাংকের কর্মকর্তা দৌলত হোসেন, দেলোয়ার হোসেন ও মনস্বী প্রসাদ চাকমাসহ প্রায় চার শতাধিক শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং সঞ্চয়ের সংস্কৃতি গড়ে তুলতে স্কুল ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বাংলাদেশে স্কুল ব্যাংকিং কার্যক্রমের নীতিমালা ও এর বিভিন্ন দিক তুলে ধরেন।

কর্মসূচিতে দ্বিতীয় কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রিপন শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্কুল ব্যাংকিং হিসাব খোলার নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র এবং পরিচালনা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করেন। তিনি জানান, ৬ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা স্কুল ব্যাংকিং হিসাব খুলতে পারবে। হিসাবটি শিক্ষার্থী ও একজন অভিভাবকের যৌথ নামে পরিচালিত হবে। হিসাব খোলার জন্য জন্মনিবন্ধন সনদ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র বা একাডেমিক সনদের অনুলিপিসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। ন্যূনতম ১০০ টাকা জমা দিয়ে হিসাব খোলা যাবে।

ব্যাংক কর্মকর্তা দৌলত হোসেন বলেন, স্কুল ব্যাংকিং হিসাবের মাধ্যমে শিক্ষার্থীরা নিয়মিত সঞ্চয় করতে পারবে এবং বৃত্তি বা উপবৃত্তির অর্থও এ হিসাবে জমা রাখতে পারবে। এছাড়া নির্ধারিত শর্তসাপেক্ষে শিক্ষা বীমাসহ বিভিন্ন সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।

সভাপতির বক্তব্যে শাখা ব্যবস্থাপক মো. রাশেদুল হাসান বলেন, বিকেবি স্কুল ব্যাংকিং হিসাব শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে সহায়তা করে। একই সঙ্গে ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা অর্জনের সুযোগ সৃষ্টি করে। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের স্কুল ব্যাংকিং সুবিধা গ্রহণে আগ্রহী হওয়ার আহ্বান জানান।

প্রশ্নোত্তর পর্ব ও সচেতনতামূলক আলোচনা শেষে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *