বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে সাংবাদিকদের তিন দিনব্যাপী এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা প্রশিক্ষণ শুরু নানিয়ারচরে সেনাবাহিনীর মানবিক সহায়তা খাগড়াছড়িতে লোকাল রেজিলিয়েন্স প্ল্যান নিয়ে জেলা পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা বিলাইছড়িতে আর্জেন্টিনাুব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলের জয় বিলাইছড়িতে বিএনপি-যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কাপ্তাইয়ে ৪১ বিজিবির প্লাস্টিক দূষণবিরোধী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে গর্জনিয়ায় ৫০০ অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ দীর্ঘদিন পর মহালছড়িতে নতুন ইউএনও যোগদান বাঘাইছড়িতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত অপপ্রচারের প্রতিবাদে গুইমারায় বিএনপির বিক্ষোভ মিছিল পিডিবিএফের তিন দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার, তদন্ত শুরু বান্দরবানে ‘শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার’ উদ্বোধন আলীকদমে সেনা জোনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বিতরণ ৪ হাজার চারা বাংলাদেশ কি তাদের বাপের? মাতৃভূমির আর এক ইঞ্চি জমিও রোহিঙ্গাদের আবাসনের জন্য নয়

মসজিদের সামনে পাবলিক টয়লেটের বর্জ্য পানি, দুর্ভোগে পথচারী ও মুসল্লিরা

Reporter Name
oplus_2

মো. আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার একটি পাবলিক টয়লেটের বর্জ্য পানি সরাসরি মসজিদের সামনের প্রধান সড়কে প্রবাহিত হওয়ার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় বাসিন্দা, পথচারী ও মুসল্লিদের মধ্যে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। জনস্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকির পাশাপাশি ধর্মীয় পরিবেশও বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, সড়কের একটি বড় অংশজুড়ে কালচে রঙের দুর্গন্ধযুক্ত পানি জমে রয়েছে। স্থানীয়দের দাবি, এটি পাবলিক টয়লেট থেকে নির্গত মানববর্জ্য মিশ্রিত দূষিত পানি। দীর্ঘদিন ধরে এভাবে বর্জ্য পানি সড়কে প্রবাহিত হওয়ায় এলাকায় অসহনীয় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, দুর্গন্ধের কারণে সড়ক দিয়ে চলাচল করা কষ্টকর হয়ে উঠেছে। অনেককে নাক চেপে চলাচল করতে হচ্ছে। পাশাপাশি আশপাশের দোকানপাট ও বসতবাড়ির বাসিন্দারাও নানা ধরনের দুর্ভোগের শিকার হচ্ছেন।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, দূষিত পানি জমে রয়েছে চৌমুহনী সদর মসজিদের সামনে। প্রতিদিন শত শত মুসল্লি এ পথ ব্যবহার করে মসজিদে যাতায়াত করেন। ফলে নামাজ আদায়ের জন্য মসজিদে প্রবেশ ও বের হওয়ার সময় তারা বিড়ম্বনার মুখে পড়ছেন।

চৌমুহনী সদর মসজিদের খাদেম আবুল কালাম বলেন, “পৌরসভার দায়িত্ব শহরের পরিচ্ছন্নতা নিশ্চিত করা। কিন্তু মসজিদের সামনে এভাবে পাবলিক টয়লেটের বর্জ্য পানি প্রবাহিত হওয়া অত্যন্ত দুঃখজনক ও দায়িত্বহীনতার পরিচায়ক।”

এলাকাবাসীর আশঙ্কা, সড়কে জমে থাকা দূষিত পানি থেকে পানিবাহিত ও সংক্রামক রোগের বিস্তার ঘটতে পারে। স্থানীয়দের দাবি, কুকুরসহ বিভিন্ন প্রাণীকে ওই পানি পান করতে দেখা গেছে, যা জনস্বাস্থ্যের জন্য আরও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে।

ঘটনার খবর পেয়ে বাঘাইছড়ি পৌরসভার সাবেক প্রশাসক ও পৌর বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন বাবু ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জনদুর্ভোগের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমান পৌর প্রশাসক আমেনা মারজানের দৃষ্টিগোচর করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত পাবলিক টয়লেটটি সাময়িকভাবে বন্ধ রাখার দাবিও জানান।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত বর্জ্য নিষ্কাশনের কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ, সড়ক পরিষ্কার ও জীবাণুমুক্তকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য পৌর কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে এ বিষয়ে বাঘাইছড়ি পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *