রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাঘাইছড়িতে রূপন-সমর-সুকেশ-মনোতোষ স্মরণে ছাত্র-জনতার সমাবেশ অনুষ্ঠিত বটতলী স্পোর্টিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত, সভাপতি নূরউদ্দিন রাজু ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন জুমান খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত ঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আংশিক নতুন কমিটি ঘোষণা বিলাইছড়ি বাজার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল ব্রাদার হুদ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বান্দরবানে মানববন্ধন, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান গুইমারায় সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের শীর্ষ নেতা আটক, অস্ত্র ও বিপুল নথিপত্র উদ্ধার নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির তিন অভিযানে ৭২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে কক্সবাজারে জামায়াতের মানববন্ধন বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে লংগদু কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ ফাইনাল অনুষ্ঠিত রাজস্থলীতে মসজিদ ও কবরস্থান নিয়ে চক্রান্ত এবং এলাকায় মাদক ব্যবসা বন্ধ করার দাবিতে মানববন্ধন  বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত মুহিব্বুল্লাহ; তিন সন্তান নিয়ে দিশেহারা পরিবার চীনা নাগরিক স্ত্রী-সন্তানসহ রাঙামাটির রাজস্থলীতে শ্বশুরবাড়িতে আগমন মানিকছড়িতে ১০৬ কৃষকের মাঝে ১২ হাজার ৭২০টি আমের চারা বিতরণ মানিকছড়িতে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

লংগদুতে বিজিবির মতবিনিময় সভা ও বড়দিন উপলক্ষে আর্থিক অনুদান

মো.গোলামুর রহমান. লংগদু প্রতিনিধি।।

মো. গোলামুর রহমান. লংগদু প্রতিনিধি।।
রাঙ্গামাটির লংগদু উপজেলায় বিজিবির উদ্যোগে এক মতবিনিময় সভা এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন, পিএসসি, এসি-এর নেতৃত্বে চাইল্যাতলী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য, হেডম্যান, কারবারি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ পাহাড়ি ও বাঙালি বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বিজিবির ভূমিকা তুলে ধরা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের মতামত ও প্রস্তাব গ্রহণ করা হয়। এ সময় অধিনায়ক সকলকে শান্তি, সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

মতবিনিময় সভা শেষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন উপলক্ষে দায়িত্বপূর্ণ এলাকার গুরুসতাংপাড়া ও গুইছড়িপাড়ার দুটি গির্জা কমিটির মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। বিজিবির এ মানবিক উদ্যোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জিত হয়।

এ বিষয়ে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন, পিএসসি, এসি বলেন, বিজিবি সর্বদা শান্তি ও সম্প্রীতির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *