শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী; পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব

নাইক্ষ্যংছড়িতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাসিক সভার পাশাপাশি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা, ১১ বিজিবির সহকারী পরিচালক আল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাঈনুর ইসলাম, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহ্বায়ক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল হামিদ, প্রেসক্লাবের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, প্রেসক্লাব সদস্য আব্দুর রশিদ, মো. ইউনুসসহ ১১ বিজিবির প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার সদস্য, শিক্ষকবৃন্দ ও কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সন্তোষজনক বলে উল্লেখ করেন। এ সময় চোরাচালান প্রতিরোধে থানায় দায়ের হওয়া বিভিন্ন মামলার অগ্রগতি নিয়েও ব্যাপক আলোচনা হয়।
এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের অভ্যন্তরে ও বিদেশে অবস্থানরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পোস্টাল ব্যালেটের মাধ্যমে ভোটদানের বিষয়ে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে একটি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটার রেজিস্ট্রেশন ও ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *