বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান’র সিদ্ধান্তই চুড়ান্ত; দীপেন দেওয়ান রাঙ্গামাটিতে রেট্রোফিটিং পদ্ধতিতে সেতু সংস্কার; সাশ্রয় হলো ৮০ কোটির কাজ ১ কোটি ৮০ লাখে সামাজিক প্রতিরোধই সহিংসতা রোধের সবচেয়ে বড় শক্তি”- খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত লামায় সেনাবাহিনী অভিযানে অবৈধ বালু উত্তোলনে সরঞ্জাম জব্দ ২রা জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা; রাঙ্গুনিয়ায় কেন্দ্র ৩টি, পরীক্ষার্থী ২ হাজার ১৮১ জন,  ঈদগাঁওতে মাদক ও জুয়ার আসর থেকে জুয়েল মেম্বারসহ ৬ জন আটক নাইক্ষ্যংছড়িতে নানা কর্মসূচি শেষে লামায় সাচিংগ্রু জেরী এমপি বান্দরবানে দায়িত্ব অবহেলা বিভিন্ন অনিয়ের অভিযোগে ৭গ্রাম লিডারকে অব্যাহতি দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ আটক তিন বান্দরবান সদর হাসপাতালে প্রায় ৪ কোটি টাকার টেন্ডার নিয়ে অনিয়মের অভিযোগ ফাইতং খালে সেতুর অভাবে চরম দুর্ভোগ, ঝুঁকি নিয়ে পারাপার করছে হাজারো মানুষ দীঘিনালা জোন কাপ ফুটবল টুর্নামেন্ট; ট্রাইব্রেকারে কবাখালীকে হারিয়ে চ্যাম্পিয়ন বোয়ালখালী নাইক্ষ্যংছড়িতে আসছেন রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি রাজস্থলী সরকারি কলেজে সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও চারা রোপন বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও মোঃ জাকির হোসেন এর যোগদান বাঘাইছড়িতে ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

ঈদগাঁওতে মাদক ও জুয়ার আসর থেকে জুয়েল মেম্বারসহ ৬ জন আটক

Reporter Name

​ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁওতে গভীর রাতে মাদক ও জুয়ার আসর থেকে ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জুবায়েদ উল্লাহ জুয়েলসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) ভোররাত ৪টার দিকে তাদের আটক করা হয়।

থানার অদূরে একটি সেমিপাকা ঘরে নিয়মিত মাদক ও জুয়ার আসর বসানো হয়—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই ঘরটি ঘেরাও করে। ​প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ অনেক ডাকাডাকি করলেও ভেতর থেকে দরজা খোলা হচ্ছিল না। একপর্যায়ে পুলিশ দরজা ভেঙে ফেলার ঘোষণা দিলে তারা দরজা খুলতে বাধ্য হয়। পুলিশকে দেখে জুয়েল মেম্বার দ্রুত টয়লেটে গিয়ে লুকিয়ে পড়েন। সেখান থেকে তাকে উদ্ধারসহ মোট ৬ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। ​আটকের খবর ছড়িয়ে পড়লে উৎসুক শত শত স্থানীয় মানুষ সেখানে ভিড় করেন। আটককৃত জুবায়েদ উল্লাহ জুয়েল ইসলামাবাদ ইউনিয়নের সদ্য ঘোষিত কমিটির সাংগঠনিক সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *