
ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজার ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ও ৫৪ ধারায় মোট ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
২৮ জুন (২০২৬) পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে মাদক, মারামারি, হুমকি এবং পিতা–মাতা ভরণ–পোষণ আইনের মামলার পরোয়ানাভুক্ত আসামি রয়েছে।
সংক্ষিপ্ত আকারে গ্রেফতারকৃতদের তালিকা নিচে দেওয়া হলো: ফৌজদারি কার্যবিধি (৫৪ ধারা) ইসমাইল হোসেন মোর্শেদ (২৭) — ঈদগাঁও ইউপি। আসমা (২৫) — রামু থানা। মারামারি ও হুমকি মামলা; মোঃ আজিমুল হক (৩৫) — ইসলামাবাদ ইউপি। মোঃ শাহজাহান (৩০) ও মোঃ ইমরান (২৬) — ঈদগাঁও ইউপি। পিতা–মাতা ভরণ–পোষণ আইন মামলা; খালেদ বাদশা ও আব্দুল্লাহ — পশ্চিম গোমাতলী, ঈদগাঁও। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা; সুবল রুদ্র (৪৫) — ঈদগাঁও ইউপি।
পুলিশ জানায়, ঈদগাঁও থানার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।