রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
এলাকার উন্নয়নের জন্য স্থানীয় জনগনকে এগিয়ে আসতে হবে – চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়াউদ্দিন খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১ লাখ ৩ হাজার ৮৫ শিশু মাটিরাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ২১ হাজারেরও বেশি শিশু বিলাইছড়িতে জেলা পরিষদের করলিয়া প্রকল্পের সহনশীলতা পরিকল্পনার সভা বরকলে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, ৫ হাজার ৯৫০ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য বরকলে বিজিবির অভিযানে ভারতে পাচারের পথে দেড় লাখ টাকার সার জব্দ বাঘাইছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাঘাইছড়িতে রূপন-সমর-সুকেশ-মনোতোষ স্মরণে ছাত্র-জনতার সমাবেশ অনুষ্ঠিত বটতলী স্পোর্টিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত, সভাপতি নূরউদ্দিন রাজু ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন জুমান খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত ঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আংশিক নতুন কমিটি ঘোষণা বিলাইছড়ি বাজার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল ব্রাদার হুদ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বান্দরবানে মানববন্ধন, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান গুইমারায় সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের শীর্ষ নেতা আটক, অস্ত্র ও বিপুল নথিপত্র উদ্ধার নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির তিন অভিযানে ৭২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১ লাখ ৩ হাজার ৮৫ শিশু

Reporter Name

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি।।
সারাদেশের মতো খাগড়াছড়িতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ (প্রথম রাউন্ড) শুরু হয়েছে। জেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে রবিবার (২৮ জুন) সকাল থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে এ কর্মসূচি পরিচালিত হয়।

সকালে খাগড়াছড়ি শহরের মারমা উন্নয়ন সংসদের কমিউনিটি সেন্টার কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। এ সময় তিনি শিশুদের সুস্থ বিকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত জটিলতা কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে জেলার সব যোগ্য শিশুকে ক্যাম্পেইনের আওতায় আনার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রতন খীসা, খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রুমানা আক্তারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এবারের ক্যাম্পেইনে খাগড়াছড়ি জেলায় মোট ১ লাখ ৩ হাজার ৮৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮৮ হাজার ৩১০ জন শিশুকে দুই লক্ষ আইইউ সমৃদ্ধ লাল রঙের ক্যাপসুল এবং ৬ থেকে ১১ মাস বয়সী ১৪ হাজার ৭৭৫ জন শিশুকে এক লক্ষ আইইউ সমৃদ্ধ নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

এ কর্মসূচি বাস্তবায়নে জেলার ৮টি উপজেলা, ১টি পৌরসভা, ৩৮টি ইউনিয়ন ও ১১৭টি ওয়ার্ডে মোট ৯৪৬টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ১০টি স্থায়ী এবং ৯৩৬টি অস্থায়ী কেন্দ্র রয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। নির্ধারিত দিনে কোনো শিশু বাদ পড়লে পরবর্তীতে নিকটস্থ রুটিন ইপিআই কেন্দ্র থেকে ক্যাপসুল গ্রহণের সুযোগ থাকবে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভিটামিন ‘এ’ শিশুদের দৃষ্টিশক্তি সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি প্রতিরোধ এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে জেলার প্রতিটি যোগ্য শিশুকে ক্যাম্পেইনের আওতায় আনতে স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্টদের সমন্বয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ক্যাম্পেইনের উদ্বোধন শেষে অতিথিরা কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন এবং শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি অভিভাবকদের নির্ধারিত বয়সী সব শিশুকে ক্যাম্পেইনের আওতায় আনার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *