রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১ লাখ ৩ হাজার ৮৫ শিশু মাটিরাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ২১ হাজারেরও বেশি শিশু বিলাইছড়িতে জেলা পরিষদের করলিয়া প্রকল্পের সহনশীলতা পরিকল্পনার সভা বরকলে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, ৫ হাজার ৯৫০ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য বরকলে বিজিবির অভিযানে ভারতে পাচারের পথে দেড় লাখ টাকার সার জব্দ বাঘাইছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাঘাইছড়িতে রূপন-সমর-সুকেশ-মনোতোষ স্মরণে ছাত্র-জনতার সমাবেশ অনুষ্ঠিত বটতলী স্পোর্টিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত, সভাপতি নূরউদ্দিন রাজু ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন জুমান খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত ঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আংশিক নতুন কমিটি ঘোষণা বিলাইছড়ি বাজার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল ব্রাদার হুদ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বান্দরবানে মানববন্ধন, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান গুইমারায় সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের শীর্ষ নেতা আটক, অস্ত্র ও বিপুল নথিপত্র উদ্ধার নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির তিন অভিযানে ৭২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে কক্সবাজারে জামায়াতের মানববন্ধন

বাঘাইছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

Reporter Name

মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি।।
পার্বত্য চট্টগ্রামে জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ ব্যবস্থাপনা এবং মনিটরিং কার্যক্রম জোরদারের লক্ষ্যে রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে বাঘাইছড়িতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রোববার (২৮ জুন) সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।

প্রশিক্ষণ কর্মশালাটি পার্বত্য চট্টগ্রামে জীববৈচিত্র্য ও ইকোসিস্টেম পুনরুদ্ধার কার্যক্রম (BERCR-CHT)-এর আওতায় পরিচালিত হচ্ছে। এটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় (MoCHTA) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর Ecosystem Restoration and Resilient Development (ERRD) প্রকল্পের অংশ। প্রাথমিক পর্যায়ে বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকার পাঁচটি গ্রামের স্থানীয় বাসিন্দারা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি। এছাড়া উপস্থিত ছিলেন ইউএনডিপির কনসালট্যান্ট মংহ্লা ম্যান্ট, ক্যাপাসিটি বিল্ডিং অফিসার তুহিন চাকমা, উপজেলা বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর শ্যামুয়েল চাকমা, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশিক্ষণার্থীরা।

আয়োজকদের মতে, প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগণের জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের টেকসই ব্যবস্থাপনা এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি করা হবে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ কার্যক্রমে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালাটি দুই দিনব্যাপী চলবে। এতে অংশগ্রহণকারীদের জীববৈচিত্র্য সংরক্ষণ, ইকোসিস্টেম পুনরুদ্ধার, পরিবেশবান্ধব সম্পদ ব্যবস্থাপনা এবং স্থানীয় পর্যায়ে সংরক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক বিষয়ে ধারণা ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *