রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১ লাখ ৩ হাজার ৮৫ শিশু মাটিরাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ২১ হাজারেরও বেশি শিশু বিলাইছড়িতে জেলা পরিষদের করলিয়া প্রকল্পের সহনশীলতা পরিকল্পনার সভা বরকলে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, ৫ হাজার ৯৫০ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য বরকলে বিজিবির অভিযানে ভারতে পাচারের পথে দেড় লাখ টাকার সার জব্দ বাঘাইছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাঘাইছড়িতে রূপন-সমর-সুকেশ-মনোতোষ স্মরণে ছাত্র-জনতার সমাবেশ অনুষ্ঠিত বটতলী স্পোর্টিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত, সভাপতি নূরউদ্দিন রাজু ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন জুমান খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত ঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আংশিক নতুন কমিটি ঘোষণা বিলাইছড়ি বাজার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল ব্রাদার হুদ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বান্দরবানে মানববন্ধন, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান গুইমারায় সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের শীর্ষ নেতা আটক, অস্ত্র ও বিপুল নথিপত্র উদ্ধার নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির তিন অভিযানে ৭২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে কক্সবাজারে জামায়াতের মানববন্ধন

বরকলে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, ৫ হাজার ৯৫০ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য

Reporter Name

তসলিম উদ্দিন, বরকল প্রতিনিধি।।
রাঙামাটির বরকল উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন) উপজেলার ১২০টি অস্থায়ী কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে এ কর্মসূচি শুরু হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ বছর বরকল উপজেলায় মোট ৫ হাজার ৯৫০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৯৫০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। তবে গত চার মাসের মধ্যে যেসব শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করেছে, তাদের এ ক্যাম্পেইনে ক্যাপসুল খাওয়ানো হবে না।

অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শান্তনু দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনওএমসিএইচএফপি (NOMCHFP) ডা. বিজয় বড়ুয়া, পরিসংখ্যানবিদ প্রজ্ঞা কীর্তি চাকমা, বরকল উপজেলা প্রেসক্লাবের সভাপতি তসলিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন। এছাড়া অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্যসেবিকা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এনওএমসিএইচএফপি ডা. বিজয় বড়ুয়া জানান, বরকল উপজেলার পাঁচটি ইউনিয়নের ১২০টি অস্থায়ী কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি কেন্দ্রে দুজন করে মোট ২৪০ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়েছে, যাতে শিশুর সুস্থ বৃদ্ধি ও অপুষ্টি প্রতিরোধে এ কর্মসূচির সুফল নিশ্চিত করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *