শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ছড়ার পানিতে ডুবে বাঘাইছড়িতে শিশুর মৃত্যু ফারুয়া ইউনিয়নে ৫৮০ পরিবারের জন্য সৌরবিদ্যুৎচালিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা উদ্বোধন ১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস

মাটিরাঙ্গায় নজরুল বর্ষ ২০২৬-২৭ এর উদ্বোধন

Reporter Name

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর উদ্বোধন করা হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সরকার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পর্যায়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর উদ্বোধনী অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী সম্প্রচার করা হয়। এর অংশ হিসেবে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানটি একযোগে উপভোগ করেন।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু। উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর আজগর আলীর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফুল মোল্লা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও দর্শন সাম্য, মানবতা, দেশপ্রেম এবং সামাজিক সম্প্রীতির মূল্যবোধ ধারণ করে। শোষণ-বৈষম্যের বিরুদ্ধে তাঁর রচনা আজও মানুষকে ন্যায়বিচার, সাম্য ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।

সভাপতির বক্তব্যে ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, ‘নজরুল শুধু বিদ্রোহের কবি নন; তিনি প্রেম, সাম্য ও মানবতারও কবি। ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্ম জাতীয় কবির জীবন, সাহিত্য ও আদর্শ সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ পাবে। বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মাটিরাঙ্গায় তাঁর সাহিত্য ও দর্শনের প্রচার ও প্রসার ঘটানো হবে।’

আলোচনা সভা শেষে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিটের মোড়ক ও লোগো উন্মোচন করা হয়।

সরকার ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *