শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গম ধনপাতা ছড়ায় বিজিবির জনসচেতনতামূলক সভা, শিক্ষা উপকরণ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মহালছড়িতে এইচ.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত ঈদগাঁওতে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা বিতরণ আলীকদম উপজেলায় দিনব্যাপী কর্মসূচিতে আর্থিক অনুদান ও চারা বিতরণ করলেন সাচিং প্রু জেরী দূর্গম ও পশ্চাৎপদ এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে: দীপেন দেওয়ান এমপি খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ১৫ কেন্দ্রে ৮ হাজার ৫০১ পরীক্ষার্থী সাংস্কৃতিকভাবে সংবেদনশীল, পরিবেশ ও নারীবান্ধব পর্যটন শীর্ষক মতবিনিময় সভায় অনুষ্ঠিত গুইমারায় জমি বিরোধে ৬০০ চারা গাছ কেটে ফেলার অভিযোগ, ক্ষতি আড়াই লাখ টাকা লংগদুতে দ্রুত বিদ্যুৎ সংযোগের দাবিতে মানববন্ধন বান্দরবানে ২ হাজার রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ মাটিরাঙ্গায় নজরুল বর্ষ ২০২৬-২৭ এর উদ্বোধন রাজস্থলীতে জাতীয় কবি নজরুলের জন্মবার্ষিকী উদযাপন, ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান লামায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন খাগড়াছড়িতে ভিডিও কনফারেন্সে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্বোধন, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অনুদানের চেক বিতরণ বাঘাইছড়িতে ১০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের সদস্য গ্রেপ্তার তারেক রহমান’র সিদ্ধান্তই চুড়ান্ত; দীপেন দেওয়ান

ঈদগাঁওতে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা বিতরণ

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে
বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কক্সবাজারের উপপরিচালক ড. বিমল কুমার প্রামাণিক। এতে সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংছিনু মারমা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী, কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকরা।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছ ও বনজ-ফলজ চারা, রোপা আমন ধানের চারা, হাইব্রিড মরিচের বীজ, লেবুর চারা, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, সারসহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।
বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা কৃষকদের বিতরণকৃত উপকরণ সঠিকভাবে ব্যবহার করে অধিক উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, কৃষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে আধুনিক ও উন্নত কৃষি উপকরণ পৌঁছে দিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি কৃষিকে আরও টেকসই ও লাভজনক করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *