রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ থানচিতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএফের এক সদস্য আটক বান্দরবান বাসস্টেশন এলাকা থেকে ১০ লিটার চোরাই মদসহ নারী আটক বান্দরবানে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসজুড়ে কর্মসূচি পালনে সাংবাদিকদের সাথে জামাত ইসলামির মতবিনিময় সভা বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও বিহার কমিটির অভিষেক ও শপথ গ্রহন বাঘাইছড়িতে ৩৩ কেবি বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, আহত ২ রাঙ্গুনিয়ার রূপনগরে অপরাধ দমনের দাবিতে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা জালালাবাদে পরিত্যক্ত অবস্থায় রান্নার সরঞ্জাম উদ্ধার, মালিকানা নিয়ে ধোঁয়াশা বরকলে অভিযান চালিয়ে ১১০ কেজি চায়না রসুন ও ৪১ ঘনফুট সেগুন গোল কাঠ জব্দ মাটিরাঙ্গায় মানবাধিকার কর্মীকে মারধরের অভিযোগ, উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগের পরও প্রতিকারের অপেক্ষায় পরিবার দুর্গম ধনপাতা ছড়ায় বিজিবির জনসচেতনতামূলক সভা, শিক্ষা উপকরণ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মহালছড়িতে এইচ.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত ঈদগাঁওতে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা বিতরণ আলীকদম উপজেলায় দিনব্যাপী কর্মসূচিতে আর্থিক অনুদান ও চারা বিতরণ করলেন সাচিং প্রু জেরী দূর্গম ও পশ্চাৎপদ এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে: দীপেন দেওয়ান এমপি

মাটিরাঙ্গায় নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

Reporter Name

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে “নজরুল বর্ষ ২০২৬-২৭”।

শনিবার (৪ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও দর্শনভিত্তিক সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উম্মে তাহমিনা মিতু। তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতীতি প্রিয়া। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং স্থানীয় সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পুরস্কার বিতরণ পর্ব শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে নজরুলসংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে কবি কাজী নজরুল ইসলামের মানবতা, সাম্য ও দেশপ্রেমের চেতনাকে তুলে ধরা হয়।

অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, সরকার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তিন দিনব্যাপী “নজরুল বর্ষ ২০২৬-২৭” উদযাপনের সমাপনী দিন হিসেবে এ আয়োজন সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *