রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ থানচিতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএফের এক সদস্য আটক বান্দরবান বাসস্টেশন এলাকা থেকে ১০ লিটার চোরাই মদসহ নারী আটক বান্দরবানে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসজুড়ে কর্মসূচি পালনে সাংবাদিকদের সাথে জামাত ইসলামির মতবিনিময় সভা বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও বিহার কমিটির অভিষেক ও শপথ গ্রহন বাঘাইছড়িতে ৩৩ কেবি বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, আহত ২ রাঙ্গুনিয়ার রূপনগরে অপরাধ দমনের দাবিতে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা জালালাবাদে পরিত্যক্ত অবস্থায় রান্নার সরঞ্জাম উদ্ধার, মালিকানা নিয়ে ধোঁয়াশা বরকলে অভিযান চালিয়ে ১১০ কেজি চায়না রসুন ও ৪১ ঘনফুট সেগুন গোল কাঠ জব্দ মাটিরাঙ্গায় মানবাধিকার কর্মীকে মারধরের অভিযোগ, উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগের পরও প্রতিকারের অপেক্ষায় পরিবার দুর্গম ধনপাতা ছড়ায় বিজিবির জনসচেতনতামূলক সভা, শিক্ষা উপকরণ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মহালছড়িতে এইচ.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত ঈদগাঁওতে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা বিতরণ আলীকদম উপজেলায় দিনব্যাপী কর্মসূচিতে আর্থিক অনুদান ও চারা বিতরণ করলেন সাচিং প্রু জেরী দূর্গম ও পশ্চাৎপদ এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে: দীপেন দেওয়ান এমপি

বান্দরবান বাসস্টেশন এলাকা থেকে ১০ লিটার চোরাই মদসহ নারী আটক

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান শহরের বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক নারীকে আটক করেছে বান্দরবান সদর থানা পুলিশ।
বান্দরবান সদর থানাধীন বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসস্টেশন এলাকার লন্ডন রেস্টুরেন্টের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান সদর থানার সাধারণ ডায়েরি (জিডি) নং-৯৪, তারিখ ৩ জুলাই ২০২৬-এর ভিত্তিতে এসআই (নিঃ) ত্রিরতন বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ দিবাকালীন কিলো-১ ডিউটির দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ রুনা আক্তার (৩০) নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়।
গ্রেফতারকৃত রুনা আক্তার (৩০) লামা উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের নুনের বিলপাড় এলাকার বাসিন্দা। তার পিতা মৃত আবুল খায়ের এবং স্বামী ইব্রাহিম খলিল (প্রকাশ নয়ন দাশ)।
অভিযানে উদ্ধার হওয়া ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় কোনো ভুক্তভোগী নেই বলে জানিয়েছে পুলিশ।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, “মাদক নির্মূলে বান্দরবান জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসায়ী বা মাদক বহনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। উদ্ধারকৃত চোলাই মদ জব্দ করা হয়েছে এবং গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *