সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে করলিয়া প্রকল্পের উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন বান্দরবানে আটক দুই বম ব্যক্তির মুক্তির দাবিতে ঢাকায় পিসিপির বিক্ষোভ লামায় টেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে বান্দরবানে ১১-দলীয় জোটের সমাবেশ বান্দরবানের দুর্গম পাহাড়ে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ সাতকানিয়ার হত্যা মামলার প্রধান পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার নিজ বাসা থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি, থানায় জিডি ১০ লাখ টাকার কালভার্টেও মেলেনি সুফল, সেতুর দাবিতে ১০ গ্রামের মানুষের ক্ষোভ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা সহ আটক ২ মাদকমুক্ত সমাজ ও ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার…. পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দীঘিনালায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, মামলা বান্দরবানে তথ্য অধিদপ্তরের দিনব্যাপী গণমাধ্যমকর্মীদের কর্মশালা অনুষ্ঠিত আলীকদম পানবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবম নির্বাচন সম্পন্ন, সভাপতি আবুল হাসেম নির্বাচিত লামায় গভীর রাতে নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২টি শ্যালো মেশিন ও পাইপ জব্দ রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ রামগড়ে সরকারি ত্রাণের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস

লামায় গভীর রাতে নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২টি শ্যালো মেশিন ও পাইপ জব্দ

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানের লামা উপজেলায় গভীর রাতে মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে দুটি শ্যালো মেশিন ও বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাতে উপজেলার মাতামুহুরী নদীর বাজারঘাট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে থানা পুলিশ সহযোগিতা করে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ব্লক তৈরির কাজে ব্যবহারের উদ্দেশ্যে একটি চক্র রাতের আঁধারে শ্যালো মেশিনের মাধ্যমে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা সৃষ্টি হয়। এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, “নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য হুমকিস্বরূপ। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। নদী ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *