
দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি
রাঙ্গামাটিবাসীর হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও ভুলবশত চলে যাওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর “সাইবার ক্রাইম সেল”।
সোমবার ( ০৬ জুলাই) ১৮ এবিপিএন ব্যাটালিয়নের সদর দপ্তর রাঙ্গামাটিতে এক মোবাইল ফোন ও অর্থ হস্তান্তর অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, মোঃ এনায়েত করিম, পিপিএম (সেবা), সহ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার।
মোঃ মশিয়ার রহমান, এ্যাডজুটেন্ট সহকারি পুলিশ সুপার অত্র ব্যাটালিয়নের পুলিশ পরিদর্শকগণ এবং সাইবার ক্রাইম সেলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নিরাপদ ও অপরাধমুক্ত সাইবার স্পেস গড়তে এবং জনগণের যেকোনো সমস্যায় ১৮ এপিবিএন, রাঙ্গামাটি সর্বদা আপনার পাশে রয়েছে।
১৮ এপিবিএন সুত্রে জানাযায় গত জুন ২০২৬ মাসে “সাইবার ক্রাইম সেল”-এর অক্লান্ত পরিশ্রমে আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার ৩১টি নামী-দামী ব্র্যান্ডের হারিয়ে যাওয়া, চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার এবং বিকাশের ভুলবশত অন্য অ্যাকাউন্টে চলে যাওয়া সর্বমোট ৪৭,০২০/- (সাতচল্লিশ হাজার বিশ) টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।
এসময নিজেদের প্রিয় শখের মোবাইল ফোন এবং কষ্টার্জিত টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রকৃত মালিকগণ। তারা ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এই দ্রুত ও জনবান্ধব সেবার প্রশংসা করেন এবং ব্যাটালিয়ন কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।