বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ঐতিহ্যবাহী ফসল ফিরিয়ে আনা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় খাগড়াছড়িতে ST-NRM প্রকল্পের সাফল্য উদযাপন খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন সভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু লামায় দুইজনের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ইসলামপুরে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতা শামীমের বাসায় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ মাটিরাঙ্গায় দুর্গম কাইলা সিং পাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণ কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা রাঙ্গুনিয়ায় হামিদিয়া খাইরিয়া মাদ্রাসায় মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ মায়ের ক্যানসার, অভাবও দমাতে পারেনি মাইমুনাকে বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে চিকিৎসা ও শিক্ষাসামগ্রী ক্রয়ে আর্থিক সহায়তা বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস

বান্দরবানে টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

Reporter Name

মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি:

পার্বত্য জেলার বান্দরবানের পাহাড়ে টানা প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে থানচি উপজেলায় সাঙ্গু নদীর পানি বেড়ে ফুঁসে উঠেছে। এতে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পাশাপাশি কৃষিজমি ও বিভিন্ন খামার পানিতে তলিয়ে গেছে।

সোমবার ০৬ জুলাই দুপুরে।স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবানে বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষের উপজেলা সদরে যাতায়াতের প্রধান মাধ্যম সাঙ্গু নদী বর্তমানে উত্তাল অবস্থায় রয়েছে। পাহাড়ি ঢল ও ঝিরি-ঝরনার পানি মিশে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে।উপজেলা প্রশাসন জানায়, টানা বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে স্থানীয়দের সতর্ক করতে মাইকিংসহ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। উপকূল ও নদীপাড়ের বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।

এদিকে প্রবল বৃষ্টিপাতের কারণে থানচি–বান্দরবান নীলগিরি সড়কের আর্মি ক্যাম্পসংলগ্ন এলাকায় পাহাড়ি সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়। স্থানীয়রা জানান, পর্যটনকেন্দ্র রাজা পাতার এলাকায় পর্যটক বহনকারী একটি নৌকা ডুবে যায়। তবে দুর্ঘটনার আগে পর্যটকরা নৌকা থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সাঙ্গু নদী উত্তাল রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায়,লামা মাতামুহুরি নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *