রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালিতে গাঁজাসহ যুবক আটক: ভবিষ্যতে না জড়ানোর শপথে মুক্তি দিল ‘ঘাগড়া মুসলিম যুব সমাজ কোতয়ালী থানার অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ভীমরুলের কামড়ে লামায় বৃদ্ধার মৃত্যু রাজপুত্র থেকে মন্ত্রী, বান্দরবানে উৎসবের আমেজ খাপাজেপ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিহারে বিশেষ প্রার্থনা রাজপুত্র থেকে মন্ত্রী পাহাড়ে উৎসবের আমেজ বিরাজ করছে খাগড়াছড়িতে মাদকসহ ব্যবসায়ী আটক মানিকছড়ির যোগ্যাছোলা ইউনিয়নে মারমা ঐক্য পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা ত্রিপুরা দীঘিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল মোবাইল ফোন ব্যবহার নিয়ে বিরোধ: বান্দরবানে শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ বান্দরবান জেলা পরিষদে তিন উপজেলা ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব না থাকায় আলোচনা-সমালোচনা কাপ্তাইয়ে বিএনপির আনন্দ মিছিল ও সংবর্ধনা ঈদগাঁওয়ে সংবাদ সম্মেলন: ‘অবৈধভাবে সৃজিত’ নামজারি খতিয়ান বাতিলের দাবি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রাজস্থলীতে উপজেলা বিএনপির আনন্দ মিছিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ বান্দরবানে শুরু হলো সম্প্রীতির ফুটবল টুর্ণামেন্ট

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে খাগড়াছড়ির শ্রেষ্ঠ মাঠ সহকারী পানছড়ির জান্নাতুন নাহার

Reporter Name

সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার শ্রেষ্ঠ মাঠ সহকারী নির্বাচিত হয়েছেন পানছড়ি উপজেলার জান্নাতুন নাহার।

মঙ্গলবার (৭ জুলাই) খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) খাগড়াছড়ির উপপরিচালক মোহাম্মদ মফিজ উদ্দিন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) খাগড়াছড়ি পার্বত্য জেলার আওতায় মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ বিতরণ ও আদায়, সমবায়ী সদস্যদের সংগঠিত করা এবং আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জান্নাতুন নাহারকে এ সম্মাননা দেওয়া হয়।

এছাড়া জেলার রামগড় উপজেলার সুচিত্রা চাকমা ও দীঘিনালা উপজেলার বিজলি রানী ধরও শ্রেষ্ঠ মাঠ সহকারী হিসেবে সম্মাননা পেয়েছেন।

জান্নাতুন নাহার দীর্ঘদিন ধরে বিআরডিবির মাঠ সহকারী হিসেবে পাহাড়ি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে আসছেন। বিশেষ করে নারী উদ্যোক্তা তৈরি, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং স্থানীয় জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে তার ভূমিকা প্রশংসিত হয়েছে।

বিআরডিবি খাগড়াছড়ির উপপরিচালক জানান, তৃণমূল পর্যায়ে পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে মাঠ সহকারীদের উৎসাহিত করতেই এ সম্মাননা প্রদান করা হচ্ছে। জান্নাতুন নাহারের কাজ অন্য কর্মীদের জন্য অনুপ্রেরণার বলে তিনি উল্লেখ করেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে শ্রেষ্ঠ মাঠ সহকারী হিসেবে জান্নাতুন নাহারের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়, যেখানে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬-এর লোগো ও প্রতিপাদ্য উল্লেখ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *