শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া পরিবারের খাবার বিতরণ করেছেন ইউএনও আশ্রয় কেন্দ্রে আশ্রিত পরিবারের মাঝে ছাত্রদলের খাবার বিতরণ বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ বন্যাকবলিত কুহালংয়ের দুর্গম এলাকায় ৫৩ পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ মহালছড়িতে বিভিন্ন গ্রামীন সড়ক ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত; জরুরী ব্যবস্থা গ্রহণের আকুতী স্থানীয় বাসিন্দারদের লামা-আলীকদম দুই উপজেলায় বিদ্যুৎ-নেটওয়ার্ক বিপর্যয়ে চরম দুর্ভোগে ঈদগাঁও-জালালাবাদের ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা বিতরণ বরকলে ভারতে পাচারের সময় ২.১ টন ইউরিয়া সার জব্দ বন্যাকবলিত বাঘাইছড়িতে বিএনপি নেতাদের পরিদর্শন, দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অতিবর্ষণে রাঙামাটিতে আশ্রয়কেন্দ্রে ৪ হাজারের বেশি মানুষ, পাহাড় ধস ৯৭ স্থানে সাজেক থেকে সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় ফিরছেন ৪২১ পর্যটক কর্ণফুলী নদীতে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বান্দরবানে ঝুঁকিপূর্ণ ভবন থেকে ১৪০ বন্যাদুর্গতকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর রাঙ্গুনিয়ায় থানা পরিদর্শনে চট্টগ্রাম এসপি, আইন-শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তা ঈদগাঁওয়ে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে বিভিন্ন ব্যক্তি-সংগঠনের ত্রাণ সহায়তা

ঈদগাঁও-জালালাবাদের ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা বিতরণ

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি।
কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
৯ জুলাই বৃহস্পতিবার ইউনিয়নের ছাতি পাড়া ও হিন্দু পাড়ার একাংশে কক্সবাজার- ৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের পক্ষ থেকে এসব খাবার পৌঁছে দেন প্যানেল চেয়ারম্যান কামাল হোসেন। খাদ্যের প্যাকেটে ছিল মুড়ি, চিড়া, দুধ, লাচ্ছা সেমাই ও চিনি। উভয় গ্রামের প্রায় দুইশত পরিবারের মাঝে এসব প্যাকেট বিতরণ কালে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, ওয়ার্ড যুবদলের সভাপতি সাগর, ৩ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি সাইফুদ্দিন, আসাদুল্লাহ আরিফ সহ অন্যান্যরা। উপজেলা যুবদলের এ আহবায়ক বলেন, তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করে মনে মনে অসাধারণ আনন্দ পেয়েছি।

এদিকে ঈদগাঁও উপজেলার মেহের ঘোনা এলাকায় পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত হাবিবুর রহমানের (হাবিব) পরিবারের পাশে দাঁড়িয়েছেন লায়েক ইবনে ফাজেল। বৃহস্পতিবার বিকালে তিনি হাবিবের বসতবাড়ি সরেজমিনে পরিদর্শন যান এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। তিনি এ আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে গভীর সমবেদনা ও সান্ত্বনা জানান।
শেষে তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন। একই সাথে তিনি তাদের অন্যান্য প্রয়োজনীয় সহায়তারও আশ্বাস দেন।
অন্যদিকে জালালাবাদ ইউনিয়নের মাছুয়া পাড়ায় কোমর সম পানিতে প্লাবিত হয়ে পড়েছে শতাধিক পরিবার। ঘরবন্দী হয়ে পড়া এসব মানুষের পাশে দাঁড়িয়েছে
ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশন। সংগঠনটির স্বেচ্ছাসেবকরা দুর্গত মানুষের দোরগোড়ায় পৌঁছে দেন শুকনো খাবার।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদ নিজ হাতে দুর্গত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন। এতে অংশ নেন সংগঠনের কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ জুবাইর, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল কবির রাকিব, নির্বাহী সদস্য জসমি উদ্দীন, জাফর আলমসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *