সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
থানচির একাধিক স্থানে ভূমিধস, সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে কাজ করছে সেনাবাহিনী মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে সেনা জোনের ত্রাণ বিতরণ বিলাইছড়িতে বন্যা দুর্গত ৫০ পরিবারকে সেনা জোনের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা কাপ্তাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, পরিকল্পিত পরিবার গঠনের আহ্বান পানছড়ি-খাগড়াছড়ি সড়কের একাংশ ধসে, পরিদর্শনে ইউএনও ইসলামপুরে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির ত্রাণ বিতরণ টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা দুর্গম আলীকদমে বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী, বিতরণ ত্রাণসামগ্রী লামায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি, বিচ্ছিন্ন দুই সড়কের যোগাযোগ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা ডুবে তরুণ নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান নাইক্ষ্যংছড়িতে বর্ষণে ক্ষতিগ্রস্ত স্টিল ব্রিজ, জরুরি মেরামতে ১১ বিজিবি রামগড়ে পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৫ পরিবারে ত্রাণ বিতরণ

ইসলামপুরে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির ত্রাণ বিতরণ

Reporter Name

রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৩ নম্বর ইসলামপুর ইউনিয়নে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ। সংগঠনটির ইসলামপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সমাজসেবক সাহেদ তালুকদার, মাওলানা আবদুর রহমান, কাজী মো. মুনির উল্লাহ সাইদ, আবু সৈয়দ, মো. নাছের, তারেক হোসেন ও মো. মুরাদসহ সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় বক্তারা বলেন, টানা ভারী বর্ষণ, পাহাড় ধস ও বন্যায় এলাকার অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুর্যোগকালীন সময়ে মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান তারা।

ত্রাণসামগ্রী পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন এবং এই উদ্যোগের জন্য মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *