মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গুইমারায় ভ্রাম্যমাণ আদালত: মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাদ্যপণ্য রাখায় একাধিক দোকানকে জরিমানা বান্দরবানে বন্যাদুর্গত ১০০ পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা পেকুয়ার বন্যাদুর্গত মানুষের পাশে বিজিবি, ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ রাঙ্গামাটিতে রথযাত্রার নিরাপত্তায় পুলিশের মতবিনিময় সভা ঈদগাঁওয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা আত্মহত্যা বরকলে বন্যাকবলিত ৬০ পরিবারের মাঝে ১২ বিজিবির ত্রাণ সহায়তা বান্দরবানে বন্যার পানি কমেছে, কাটেনি দুর্ভোগ টেকনাফে ডিএনসির অভিযানে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী আটক সীমানা বিরোধে রাঙ্গুনিয়ায় যুবক নিহত, চাচা ও চাচাতো ভাই আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে এমপি মাধবী মার্মার শোক ফারুয়ায় বন্যাকবলিত এলাকায় মেডিকেল টিমের চিকিৎসাসেবা, ১১০ রোগীকে সহায়তা বিলাইছড়িতে বন্যাকবলিত ফারুয়া ইউনিয়ন পরিদর্শনে ইউএনও, ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ পাহাড়ি ঢলে রাজস্থলীতে পাঁচ গরুর মৃত্যু, প্রান্তিক খামারির প্রায় ৪ লাখ টাকার ক্ষতি বান্দরবানে বন্যাকবলিত ১৫ হাজার পরিবার পাবে খাদ্য সহায়তা: চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির সড়ক পরিদর্শনে জেলা প্রশাসক-পুলিশ সুপার কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১৪০ পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা

বিলাইছড়িতে বন্যাকবলিত ফারুয়া ইউনিয়ন পরিদর্শনে ইউএনও, ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে অতিবৃষ্টিজনিত বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন।

রোববার (১২ জুলাই ২০২৬) তিনি ফারুয়া ইউনিয়নের বিভিন্ন প্লাবিত এলাকা ঘুরে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সরকারের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল সহায়তা হিসেবে বিতরণ করা হয়।

পরিদর্শনকালে ইউএনও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের আশ্বস্ত করে বলেন, উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা ও সুযোগ-সুবিধা পর্যায়ক্রমে নিশ্চিত করা হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলমান ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে আগামীকাল ফারুয়া ইউনিয়নের আরও ৩০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, কয়েক দিনের বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *