মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গুইমারায় ভ্রাম্যমাণ আদালত: মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাদ্যপণ্য রাখায় একাধিক দোকানকে জরিমানা বান্দরবানে বন্যাদুর্গত ১০০ পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা পেকুয়ার বন্যাদুর্গত মানুষের পাশে বিজিবি, ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ রাঙ্গামাটিতে রথযাত্রার নিরাপত্তায় পুলিশের মতবিনিময় সভা ঈদগাঁওয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা আত্মহত্যা বরকলে বন্যাকবলিত ৬০ পরিবারের মাঝে ১২ বিজিবির ত্রাণ সহায়তা বান্দরবানে বন্যার পানি কমেছে, কাটেনি দুর্ভোগ টেকনাফে ডিএনসির অভিযানে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী আটক সীমানা বিরোধে রাঙ্গুনিয়ায় যুবক নিহত, চাচা ও চাচাতো ভাই আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে এমপি মাধবী মার্মার শোক ফারুয়ায় বন্যাকবলিত এলাকায় মেডিকেল টিমের চিকিৎসাসেবা, ১১০ রোগীকে সহায়তা বিলাইছড়িতে বন্যাকবলিত ফারুয়া ইউনিয়ন পরিদর্শনে ইউএনও, ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ পাহাড়ি ঢলে রাজস্থলীতে পাঁচ গরুর মৃত্যু, প্রান্তিক খামারির প্রায় ৪ লাখ টাকার ক্ষতি বান্দরবানে বন্যাকবলিত ১৫ হাজার পরিবার পাবে খাদ্য সহায়তা: চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির সড়ক পরিদর্শনে জেলা প্রশাসক-পুলিশ সুপার কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১৪০ পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা

ফারুয়ায় বন্যাকবলিত এলাকায় মেডিকেল টিমের চিকিৎসাসেবা, ১১০ রোগীকে সহায়তা

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় চিকিৎসাসেবা দিতে একটি মেডিকেল টিম কাজ করছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত জানান, স্থানীয় প্রশাসনের নির্দেশনায় এ মেডিকেল টিম পাঠানো হয়েছে।

রোববার (১২ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের নির্দেশে মেডিকেল টিমটি ফারুয়া ইউনিয়নে পাঠানো হয়। মেডিকেল অফিসার ডা. রনি সরকারের নেতৃত্বে তিন সদস্যের এ টিম তক্তানালা, ফারুয়া বাজার, গোয়াইছড়িসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে।

টিমের সদস্য সিনিয়র নার্স প্রবীর তঞ্চঙ্গ্যার স্টারলিংয়ের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১১০ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। চিকিৎসা নেওয়া অধিকাংশ রোগী জ্বর ও চর্মরোগে আক্রান্ত বলে জানা গেছে।

চিকিৎসাসেবা কার্যক্রমে স্বাস্থ্য বিভাগের অসীম চাকমা ও স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্যকর্মীরা সহযোগিতা করছেন। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, বিএনপি নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরাও সহযোগিতা করছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *