মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গুইমারায় ভ্রাম্যমাণ আদালত: মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাদ্যপণ্য রাখায় একাধিক দোকানকে জরিমানা বান্দরবানে বন্যাদুর্গত ১০০ পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা পেকুয়ার বন্যাদুর্গত মানুষের পাশে বিজিবি, ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ রাঙ্গামাটিতে রথযাত্রার নিরাপত্তায় পুলিশের মতবিনিময় সভা ঈদগাঁওয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা আত্মহত্যা বরকলে বন্যাকবলিত ৬০ পরিবারের মাঝে ১২ বিজিবির ত্রাণ সহায়তা বান্দরবানে বন্যার পানি কমেছে, কাটেনি দুর্ভোগ টেকনাফে ডিএনসির অভিযানে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী আটক সীমানা বিরোধে রাঙ্গুনিয়ায় যুবক নিহত, চাচা ও চাচাতো ভাই আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে এমপি মাধবী মার্মার শোক ফারুয়ায় বন্যাকবলিত এলাকায় মেডিকেল টিমের চিকিৎসাসেবা, ১১০ রোগীকে সহায়তা বিলাইছড়িতে বন্যাকবলিত ফারুয়া ইউনিয়ন পরিদর্শনে ইউএনও, ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ পাহাড়ি ঢলে রাজস্থলীতে পাঁচ গরুর মৃত্যু, প্রান্তিক খামারির প্রায় ৪ লাখ টাকার ক্ষতি বান্দরবানে বন্যাকবলিত ১৫ হাজার পরিবার পাবে খাদ্য সহায়তা: চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির সড়ক পরিদর্শনে জেলা প্রশাসক-পুলিশ সুপার কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১৪০ পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা

রাঙ্গামাটিতে রথযাত্রার নিরাপত্তায় পুলিশের মতবিনিময় সভা

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি প্রতিনিধি।।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা-২০২৬ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে রাঙ্গামাটি জেলা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টায় রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দার; অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা; সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) মো. নুরুল আমীনসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া রাঙ্গামাটির বিভিন্ন স্থান থেকে আগত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির সদস্যরাও সভায় অংশ নেন।

সভায় রথযাত্রার রুট ব্যবস্থাপনা, সার্বিক নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য সমস্যা মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়। আয়োজক কমিটির সদস্যরা তাদের পূর্ব অভিজ্ঞতার আলোকে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন।

সভায় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এর শান্তিপূর্ণ আয়োজন নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি বলেন, রথযাত্রার প্রতিটি রুটে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হবে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও রাখা হবে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশ ও আয়োজক কমিটিকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।

সভায় রথযাত্রা উৎসবকে নিরাপদ, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *