শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী; পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব

নানিয়ারচরে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

Reporter Name

নানিয়ারচর প্রতিনিধি।।
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মাঝে ত্রাণ ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নানিয়ারচর জোন সদরে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি-এর দিকনির্দেশনায় পরিচালিত এ কার্যক্রমে উপজেলার ইসলামপুর ও ঘিলাছড়ি এলাকার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় ইসলামপুর এলাকায় জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম এবং ঘিলাছড়ি এলাকায় ঘিলাছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. সায়েম আকতার সৌধ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণ ও শুকনো খাদ্যসামগ্রী তুলে দেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগকালীন সময়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্ভোগ কমাতে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী এ ধরনের সহায়তা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *