শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা বাঘাইছড়ি এ্যাডমিনিস্ট্রেশন স্কুলে বিজ্ঞান ল্যাব ও লাইব্রেরি উদ্বোধন অসহায় বৃদ্ধার পাশে রাঙামাটি জেলা ছাত্রদল নেতা বান্দরবানে এসএসসি উত্তীর্ণ ১৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা লক্ষ্মীছড়িতে লজ্জাবতী বানর উদ্ধার দুর্গম পাহাড়ের ৬১ ছানি রোগীর চোখে অস্ত্রোপচারের মাধ্যমে আলো হিমছড়িতে আড়াই লাখ টাকার সড়ক নির্মাণের তিন দিনেই ইট সরে যাওয়ার অভিযোগ কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয় দীঘিনালায় হোটেলে অভিযান, মাদক সেবনের সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

ঈদগাঁওয়ের চাঁন্দেরঘোনায় কালভার্ট সম্প্রসারণের দাবি, জলাবদ্ধতায় দুর্ভোগের অভিযোগ

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি।।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার চাঁন্দেরঘোনা এলাকার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি কালভার্ট সম্প্রসারণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, বর্তমানে প্রায় ৭ ফুট প্রশস্ত কালভার্টটি বর্ষা মৌসুমে বৃষ্টির পানি স্বাভাবিকভাবে প্রবাহিত করতে সক্ষম না হওয়ায় প্রতিবছর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ কারণে বসতবাড়ি, কৃষিজমি ও স্থানীয় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বাড়ছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সামান্য সময়ের ভারী বৃষ্টিতেই পানি নিষ্কাশন ব্যাহত হয়ে আশপাশের এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এতে সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষিজমি এবং অবকাঠামোরও ক্ষতির ঝুঁকি তৈরি হয়।

এলাকাবাসীর পক্ষে সমাজসেবক জসিম উদ্দিন, সর্দার রমিজ উদ্দিন, সর্দার ছৈয়দুর রহমান, আব্দুল হামিদ, খুশি আলম, মতিউর রহমান, ফেরদৌস, আনোয়ার মির্জা, রাসেল, ভুতু ড্রাইভার, জাফর ড্রাইভার, দিল মোহাম্মদ, ছৈয়দ নুর, আবসু সাঁতার, রুবেল, কামাল সওদাগরসহ স্থানীয় সচেতন নাগরিকরা কালভার্টটি সম্প্রসারণের দাবি জানিয়েছেন।

তাদের দাবি, দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা নিরসন এবং কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে বর্তমান ৭ ফুট প্রশস্ত কালভার্টটি অন্তত ২০ ফুটে উন্নীত করা প্রয়োজন। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *