শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা বাঘাইছড়ি এ্যাডমিনিস্ট্রেশন স্কুলে বিজ্ঞান ল্যাব ও লাইব্রেরি উদ্বোধন অসহায় বৃদ্ধার পাশে রাঙামাটি জেলা ছাত্রদল নেতা বান্দরবানে এসএসসি উত্তীর্ণ ১৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা লক্ষ্মীছড়িতে লজ্জাবতী বানর উদ্ধার দুর্গম পাহাড়ের ৬১ ছানি রোগীর চোখে অস্ত্রোপচারের মাধ্যমে আলো হিমছড়িতে আড়াই লাখ টাকার সড়ক নির্মাণের তিন দিনেই ইট সরে যাওয়ার অভিযোগ কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয় দীঘিনালায় হোটেলে অভিযান, মাদক সেবনের সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ ও নির্যাতনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

Reporter Name

জসিম উদ্দিন, কক্সবাজার।।
কক্সবাজার শহরের কলাতলী এলাকায় এক স্কুলছাত্রকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, গত ১২ জুলাই (রোববার) বিকেল আনুমানিক ৫টা থেকে ৬টার মধ্যে কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মো. সাজ্জাত বিনতে ইমতিয়াজ ডলফিন মোড় এলাকা থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথে কলাতলী উঠনি এলাকায় পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

পরিবারের দাবি, সিএনজিটিতে চালকসহ মোট পাঁচজন ব্যক্তি ছিলেন। অপহরণের পর তাকে অজ্ঞাত স্থানে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাতে আঘাত করা হলে তিনি রক্তাক্ত হন।

অভিযোগ অনুযায়ী, রাত আনুমানিক দেড়টার দিকে অপহরণকারীরা তাকে হিমছড়ি সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে রাত প্রায় ৩টার দিকে আহত অবস্থায় তিনি নিজ বাড়িতে ফিরে আসেন। এরপর পরিবারের সদস্যরা তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পরিবারের দাবি, অভিযোগের বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তার করা হোক।

তবে এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার পক্ষ থেকে অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *