
তসলিম উদ্দিন, বরকল প্রতিনিধি।।
রাঙ্গামাটির বরকল উপজেলায় জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের ফালিট্যাঙ্গাচুক হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ। সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরকল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ৩ নম্বর আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র, বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, বরকল উপজেলা প্রেসক্লাবের সভাপতি তসলিম উদ্দিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক নেতারা।
বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তারা বলেন, শহিদদের আদর্শ ও আত্মত্যাগের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।