শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী; পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব

অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানের লামা উপজেলার এক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে উদ্ধার হয়েছেন। উদ্ধার হওয়া জিয়াউর রহমান (৫০) বর্তমানে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জিয়াউর রহমান লামা উপজেলার সরই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পুলাংপাড়া এলাকার বাসিন্দা। গত মঙ্গলবার (২৮ জুলাই) রাত প্রায় ১১টার দিকে তিনি নিজের মুঠোফোন থেকে পরিবারের সদস্যদের ফোন করে জানান, তাকে অজ্ঞাত ব্যক্তিরা আটকে রেখেছে। এরপর পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

পরিবারের অভিযোগ, দাবিকৃত অর্থের অংশ হিসেবে একটি অপরিচিত বিকাশ নম্বরে ৪০ হাজার টাকা পাঠানো হলেও তাকে মুক্তি দেওয়া হয়নি।

ঘটনার পর স্থানীয় মোটরসাইকেল চালক ও এলাকাবাসী তাকে উদ্ধারে ব্যাপক অনুসন্ধান শুরু করেন। সরই মোটরসাইকেল সমিতির সভাপতি মো. জাবেদের নেতৃত্বে বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের একটি গহীন জঙ্গল থেকে তাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর ছেলে ইলিয়াচুর রহমান দাবি করেন, তার বাবাকে অপহরণের পর নির্যাতন করা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

সরই মোটরসাইকেল সমিতির সভাপতি মো. জাবেদ বলেন, দীর্ঘ অনুসন্ধানের পর টংকাবতী ইউনিয়নের একটি জঙ্গল থেকে জিয়াউর রহমানকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, দুই হাত শক্তভাবে বাঁধা থাকায় জিয়াউর রহমানের কবজিতে রক্ত চলাচল ব্যাহত হয়ে গুরুতর ক্ষতের সৃষ্টি হয়েছে। তাকে হাসপাতালের আন্তঃবিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হবে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাকে উচ্চতর হাসপাতালে রেফার করা হবে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে সংযোজন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *