বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”—চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল থানচিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: রাজানগর ও ইসলামপুর বিএনপি ও অঙ্গ-সংগঠনের বর্ণাঢ্য র‌্যালী শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত ২৪ এর স্পিরিটকে ধারণ করে বৈষম্যহীন দেশ বিনির্মানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- জুলাই গণঅভ্যুত্থান দিবসে বক্তারা খাগড়াছড়ির পানছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন ও পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন জুলাই গণ-অভ্যুত্থান দিবসে খাগড়াছড়িতে শ্রদ্ধা, আলোচনা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা খাগড়াছড়িতে পৌর কিচেন মার্কেট এর উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া এমপি জুলাই গণঅভ্যুত্থান দিবসে কেন্দ্রীয় জুলাই স্মৃতিস্তম্ভে এমপি রাজপুত্র সাচিং প্রু জেরীর শ্রদ্ধাঞ্জলি রাজস্থলীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাঙ্গালহালিয়া সরকারি কলেজে আলোচনা সভা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা বরকলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা উপহার প্রদান

রাঙ্গুনিয়ায় তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট

Reporter Name

মো. ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নীরব ইমন (২১) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক আবেগঘন পোস্ট দিয়েছিলেন। এসব পোস্টে তিনি ব্যক্তিগত সম্পর্ক ও মানসিক কষ্টের কথা উল্লেখ করেন। তবে পোস্টে করা অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার পোমরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালিরহাট সংলগ্ন সামতালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুর আগে নিজের ফেসবুক আইডিতে দেওয়া কয়েকটি পোস্টে ইমন ব্যক্তিগত সম্পর্কজনিত হতাশার কথা উল্লেখ করেন। একটি পোস্টে তিনি নিজের মৃত্যুর জন্য কয়েকজনকে দায়ী করার ইঙ্গিত দেন। এছাড়া তিনি কিছু ব্যক্তিগত ছবিও প্রকাশ করেন। তবে এসব বক্তব্য ও অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, ইমন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

পুলিশ জানায়, গত ১৫ জুলাই রাঙ্গুনিয়া মডেল থানায় ইমনের বিরুদ্ধে এক প্রতিবেশী ইভটিজিংয়ের অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, উত্তর পোমরা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। পরে ২৪ জুলাই থানা পুলিশের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ওই ছাত্রীকে কোনো ধরনের উত্ত্যক্ত না করা, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ না করা এবং কোনো ধরনের হুমকি না দেওয়ার শর্তে ইমন একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন বলেন, “সম্প্রতি ওই তরুণের বিরুদ্ধে ইভটিজিংয়ের একটি অভিযোগ উঠেছিল, যা পরবর্তীতে সামাজিকভাবে মীমাংসা করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর আগে দেওয়া ফেসবুক পোস্টসহ ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।”

স্থানীয় সূত্রে আরও জানা যায়, এর আগেও একবার পারিবারিক বিরোধের জেরে ইমন আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে দাবি রয়েছে। তবে এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *