মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল’র মাসুদ হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধারের দাবি পুলিশের পানছড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয় উদ্বোধন, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান রাঙ্গুনিয়ায় তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুর্গম পাহাড়ে জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাছের পোনা অবমুক্ত ও সৌরবিদ্যুৎ সহায়তা সাজেকে নিহত শিক্ষিকার পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন কাপ্তাই শিশু নিকেতনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজস্থলীতে ৫৫০ ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধান ও সবজি বীজ বিতরণ রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ শিশুদের অপুষ্টি দূর করতে কার্যকর প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: ওয়াদুদ ভূইয়া লংগদু জোনের তাৎক্ষণিক পদক্ষেপে গাঁথাছড়ার অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণ ও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা রামু উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির নতুন কমিটি গঠন রামুতে সূর্যের হাসির বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প

পানছড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয় উদ্বোধন, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান

Reporter Name

সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির পানছড়িতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে মতবিনিময় সভা ও ৫ নম্বর ওয়ার্ড (খ) শাখা বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট ২০২৬) ৩ নম্বর পানছড়ি ইউনিয়ন বিএনপির আওতাধীন ৫ নম্বর ওয়ার্ড (খ) শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, সহ-সভাপতি মো. ওয়াজিবুল্লাহ, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন এবং ৩ নম্বর পানছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোবারক হোসেন।

সভায় স্বাগত বক্তব্য দেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য মো. হাসানুজ্জামান হাসান।

ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা এবং জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি মো. বেলাল হোসেন বলেন, “দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ওয়ার্ড পর্যায়ে দলীয় কার্যালয় স্থাপনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।”

এর আগে ফিতা কেটে ও কেক কাটার মাধ্যমে ৫ নম্বর ওয়ার্ড (খ) শাখা বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের আয়োজন করে ৫ নম্বর ওয়ার্ড (খ) শাখা বিএনপি, ৩ নম্বর পানছড়ি ইউনিয়ন, পানছড়ি, খাগড়াছড়ি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *