November 21, 2026, 9:00 pm
শিরোনাম :
খাগড়াছড়ির ৯টি উপজেলায় শিশু পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং জীবিকায়নে উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পের সমাপনী সভা আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পানছড়ি বিএনপির বিক্ষোভ ও পথসভা বেতছড়িতে বেড়েছে চুরি ও মাদক আতঙ্ক বিলাইছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়নভিত্তিক একক ও দলগত প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদগাঁওর এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত লংগদুতে পৈতৃক জমি দখল, লুটপাট ও প্রাণনাশেপ্রতিবাদে সংবাদ সম্মেলন লামায় আজিজনগর ছাত্রলীগ ও যুবলীগের মশাল মিছিলের ভিডিও নিয়ে চাঞ্চল্য, যাচাইয়ে পুলিশ পাহাড়ি জমিতে শীতকালীন সবজির বাম্পার ফলন; তামাক চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ ঈদগাহ ইন্টার, স্কুল এন্ড কলেজের নতুন দায়িত্বশীল নির্বাচন

লামায় আজিজনগর ছাত্রলীগ ও যুবলীগের মশাল মিছিলের ভিডিও নিয়ে চাঞ্চল্য, যাচাইয়ে পুলিশ

Reporter Name

মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি:

পার্বত্য জেলার বান্দরবনের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত বা কার্যক্রম স্থগিত থাকা ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে একটি মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গত শুক্রবার (২০ নভেম্বর) সন্ধায়। তবে মিছিলটি ঠিক কোন স্থানে ও কখন করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজনগর যুবলীগ নেতা আব্দুল হালিম ও রাশেদের ফেসবুক পেজ থেকে মশাল মিছিলের ভিডিওটি পোস্ট করা হয়। ৩৯ সেকেন্ডের ওই ভিডিওতে কয়েকজনকে জ্বলন্ত মশাল ও ব্যানার হাতে সড়কে মিছিল করতে এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ভিডিওটিতে যুবলীগ নেতা হালিম ও ছাত্রলীগ নেতা উপস্থিত থাকতে দেখা গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় নানা আলোচনা ও উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের অনেকে মিছিলটির সময় ও অবস্থান নিয়ে প্রশ্ন তুললেও কেউ কেউ এটি পুরোনো বা অন্য কোনো সময়ের ফুটেজ হতে পারে বলে ধারণা করছেন।

এ বিষয়ে জানতে চাইলে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মশাল মিছিলের ভিডিওটি আমাদের নজরে এসেছে। ভিডিওটি কোথায় এবং কখন ধারণ করা হয়েছে, তা আমরা খতিয়ে দেখছি। ঘটনার সত্যতা ও সংশ্লিষ্টদের বিষয়ে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা