
বরকল প্রতিনিধি।।
“জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বরকল উপজেলায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম।
আলোচনা সভায় বক্তব্য দেন বরকল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউর রহমান, বরকল প্রেসক্লাবের সভাপতি তসলিম উদ্দিন, জেলা বিএনপির সদস্য ও আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা এবং বড় হরিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমাসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধিদের কোনো উপস্থিতি দেখা যায়নি।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জুলাই আন্দোলনে নিহতদের আত্মত্যাগ দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তারা আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তারা বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।