সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে গাঁজাসহ দুই ব্যক্তি আটক মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় ১০ গরু জব্দ খাগড়াছড়িতে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ইটভাটার মাটির চাহিদা মেটাতে নির্বিচারে পাহাড় কাটার অভিযোগ উঠেছে তুলাবান উচ্চ বিদ্যালয়ে বিজিবি’র সংস্কার কার্যক্রম: শহিদ মিনার পেল নতুন রূপ পার্বত্য চট্টগ্রামের স্থায়ী সমাধানে শান্তিচুক্তি বাস্তবায়নের বিকল্প নেই রুমায় অসহায়দের চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল সেনাবাহিনী বিলাইছড়িতে দুর্গম পাহাড়ে কৃষি জরিপে ভোগান্তি, লজিস্টিক সহায়তার ঘাটতির অভিযোগ লক্ষীছড়ি সেনাবাহিনী জোন কর্তৃক দুস্থ পারিবারকে মানবিক সহায়তা প্রদান টানা বর্ষণে ঝুঁকিতে নানিয়ারচর পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় খাগড়াছড়িতে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন লামা-আলীকদমে চাকা ব্লাস্ট হয়ে মাতামুহুরি পরিবহনের বাস দুর্ঘটনা,গুরুত্ব আহত ১১ দুর্গম এলাকার মানুষের নিরাপদ সুপেয় পানির চাহিদা পূরণে বান্দরবান সেনা জোন ৫ কিমি রাস্তা সংস্কারের অভাবে দুর্ভোগে ১০ পাড়ার প্রায় ১০ হাজার বাসিন্দা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান উখিয়ায় র্যা ব-১৫ এর অভিযানে ৮ রাউন্ড তাজা গুলি ও ৫ কেজি গাঁজাসহ আটক দুই নারী

লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

Reporter Name

মো. গোলামুর রহমান, লংগদু (রাঙ্গামাটি)

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও জীবনমান উন্নয়নের ধারাবাহিকতায় খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে লেঃ কর্ণেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি, জোন কমান্ডার, লংগদু জোন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

শনিবার(০৮ আগস্ট) লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পে দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হয়। আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি, রোটারাক্ট ক্লাব অব চিটাগাং লেক সিটি, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রোগ্রেসিভ সাউথ।

ক্যাম্পেইনে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের লংগদু জোন কর্তৃক বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ ও বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। এছাড়া

 

ছানিপড়া সহ বিভিন্ন জটিল চক্ষু সমস্যায় আক্রান্ত রোগীদের চিহ্নিত করে পরবর্তী বিশেষায়িত চিকিৎসার জন্য নির্বাচন ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরে সর্বমোট ৭০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে এবং ২০০ জন রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে। এছাড়াও ১৭৫ জন রোগীকে উন্নত চিকিৎসা ও চোখের অস্ত্রোপচারের জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে। রেফারকৃত সকল রোগীর চিকিৎসা ব্যয় এবং অস্ত্রোপচার-সংক্রান্ত যাবতীয় চিকিৎসা কার্যক্রমের ব্যয়ভার লংগদু জোন কর্তৃক বহন করা হবে।

 

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। পার্বত্য অঞ্চলের মানুষের সাথে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সুসম্পর্ক জোরদার করতে সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখবে।

 

ক্যাম্পেইনে উপস্থিত স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবক ও চিকিৎসাসেবা নিতে আসা এলাকাবাসী সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আয়োজক সংস্থাগুলোর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *