সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে গাঁজাসহ দুই ব্যক্তি আটক মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় ১০ গরু জব্দ খাগড়াছড়িতে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ইটভাটার মাটির চাহিদা মেটাতে নির্বিচারে পাহাড় কাটার অভিযোগ উঠেছে তুলাবান উচ্চ বিদ্যালয়ে বিজিবি’র সংস্কার কার্যক্রম: শহিদ মিনার পেল নতুন রূপ পার্বত্য চট্টগ্রামের স্থায়ী সমাধানে শান্তিচুক্তি বাস্তবায়নের বিকল্প নেই রুমায় অসহায়দের চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল সেনাবাহিনী বিলাইছড়িতে দুর্গম পাহাড়ে কৃষি জরিপে ভোগান্তি, লজিস্টিক সহায়তার ঘাটতির অভিযোগ লক্ষীছড়ি সেনাবাহিনী জোন কর্তৃক দুস্থ পারিবারকে মানবিক সহায়তা প্রদান টানা বর্ষণে ঝুঁকিতে নানিয়ারচর পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় খাগড়াছড়িতে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন লামা-আলীকদমে চাকা ব্লাস্ট হয়ে মাতামুহুরি পরিবহনের বাস দুর্ঘটনা,গুরুত্ব আহত ১১ দুর্গম এলাকার মানুষের নিরাপদ সুপেয় পানির চাহিদা পূরণে বান্দরবান সেনা জোন ৫ কিমি রাস্তা সংস্কারের অভাবে দুর্ভোগে ১০ পাড়ার প্রায় ১০ হাজার বাসিন্দা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান উখিয়ায় র্যা ব-১৫ এর অভিযানে ৮ রাউন্ড তাজা গুলি ও ৫ কেজি গাঁজাসহ আটক দুই নারী

খাগড়াছড়িতে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি।।
খেলার মাঠে গোলের ঝড় তুলেছে খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমি। উদ্বোধনী ম্যাচেই দুর্দান্ত নৈপুণ্যে মহালছড়ি স্বপ্নবিলাস প্রমিলা স্পোর্টস একাডেমিকে ১১-০ গোলে বিধ্বস্ত করে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে শুভসূচনা করেছে স্বাগতিক দল।

শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াদুদ ভূঁইয়া বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার অন্যতম কার্যকর মাধ্যম। তরুণদের মাদকের নেশা থেকে বেরিয়ে এসে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। বিশেষ করে নারী ফুটবলারদের এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লিগ পদ্ধতিতে আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে পাঁচটি প্রমিলা দল। উদ্বোধনী ম্যাচে মাঠে নামে খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমি ও মহালছড়ি স্বপ্নবিলাস প্রমিলা স্পোর্টস একাডেমি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে খাগড়াছড়ি। একের পর এক আক্রমণে মহালছড়ির রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ১১-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমি।

টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, টুর্নামেন্ট কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক কাউন্সিলর আনিসুল আলম চৌধুরীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও ফুটবলপ্রেমীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *