সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে ২১ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে নতুন অ্যাডহক কমিটি গঠন খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনের চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ বাঘাইছড়িতে গাঁজাসহ দুই ব্যক্তি আটক মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় ১০ গরু জব্দ খাগড়াছড়িতে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ইটভাটার মাটির চাহিদা মেটাতে নির্বিচারে পাহাড় কাটার অভিযোগ উঠেছে তুলাবান উচ্চ বিদ্যালয়ে বিজিবি’র সংস্কার কার্যক্রম: শহিদ মিনার পেল নতুন রূপ পার্বত্য চট্টগ্রামের স্থায়ী সমাধানে শান্তিচুক্তি বাস্তবায়নের বিকল্প নেই রুমায় অসহায়দের চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল সেনাবাহিনী বিলাইছড়িতে দুর্গম পাহাড়ে কৃষি জরিপে ভোগান্তি, লজিস্টিক সহায়তার ঘাটতির অভিযোগ লক্ষীছড়ি সেনাবাহিনী জোন কর্তৃক দুস্থ পারিবারকে মানবিক সহায়তা প্রদান টানা বর্ষণে ঝুঁকিতে নানিয়ারচর পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় খাগড়াছড়িতে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন লামা-আলীকদমে চাকা ব্লাস্ট হয়ে মাতামুহুরি পরিবহনের বাস দুর্ঘটনা,গুরুত্ব আহত ১১ দুর্গম এলাকার মানুষের নিরাপদ সুপেয় পানির চাহিদা পূরণে বান্দরবান সেনা জোন

ছোট গাছবানে শারদীয় দুর্গোৎসব উদযাপনে নতুন কমিটি গঠন

Reporter Name

খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছোট গাছবান শ্রী শ্রী সার্বজনীন শিব মন্দির প্রাঙ্গণে আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে অনুষ্ঠিত সভায় ২০২৫ সালের দুর্গোৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অজয় ত্রিপুরার সঞ্চালনায় সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধন মোহন ত্রিপুরা।

সভায় শারদীয় দুর্গোৎসব-২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে নতুন উদযাপন কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে অজয় ত্রিপুরা অনিলকে সভাপতি, চরেন ত্রিপুরাকে সাধারণ সম্পাদক এবং বিকাশ ত্রিপুরাকে অর্থ সম্পাদক মনোনীত করা হয়।

সভায় জানানো হয়, অজয় ত্রিপুরা দীর্ঘদিন ধরে উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর অভিজ্ঞতা ও সাংগঠনিক ভূমিকা বিবেচনায় নিয়ে এলাকাবাসীর সর্বসম্মতিক্রমে এবার তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি অজয় ত্রিপুরা আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে মন্দির কমিটি, এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *