শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী; পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব

বান্দরবানে পুলিশের অভিযানে ১১ লাখ ৩৮ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি।।

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ১১ লাখ ৩৮ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) উপজেলার দোছড়ি ইউনিয়নের ওয়াচ্ছাখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বান্দরবান পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার আবদুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন—কক্সবাজারের ক্যাম্প-১, ব্লক-ই/৯ এলাকার বাসিন্দা মোহাম্মদ রশিদের ছেলে হাবিব উল্লাহ (১৯), একই ক্যাম্পের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে আলী জোহার (২৮) এবং কুতুপালং পশ্চিম পাড়ার গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে মো. আবুল হাশেম (৩২)।

পুলিশ জানায়, জাল নোটের এই চক্রের সঙ্গে জড়িত লোকমান হাকিম ও কালা পুতু নামে আরও দুইজন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার উপপরিদর্শক পংকজ সাহার নেতৃত্বে একটি দল দোছড়ি ইউনিয়নে অভিযান চালায়। অভিযানে ওয়াচ্ছাখালী এলাকার একটি দোকানের সামনে থেকে জাল নোট ক্রয়-বিক্রয়ের সময় তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১ লাখ ৩৮ হাজার টাকার জাল নোট উদ্ধার এবং পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

তিনি আরও জানান, জাল নোট উৎপাদনের সঙ্গে জড়িত কারখানা ও মূল হোতাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এই চক্রের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *