মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু মানিকছড়ির সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে মেডিক্যাল ক্যাম্পেইন ও মানবিক সহায়তা প্রদান সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে…. প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল লংগদু সেনা জোনের মানবিক উদ্যোগ; বিনামূল্যে চক্ষু অপারেশনের ৮১ রোগীকে চট্টগ্রামে প্রেরণ খাগড়াছড়িতে স্থায়িত্বশীল স্বাস্থ্য অধিকার ফোরাম গঠনে প্রশিক্ষণ কর্মশালা মানিকছড়িতে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসা পেলেন ১৩০ জন সুবিধা কম, সাফল্য বেশি—মহালছড়িতে আবারও সেরা মাইসছড়ি আইডিয়াল মাটিরাঙ্গায় যাত্রীদের দুর্ভোগ লাঘবে যাত্রীছাউনি উদ্বোধন সাড়ে তিন মাস পর কাপ্তাই হ্রদে ফিরেছে জেলেদের কর্মচাঞ্চল্য ৩ মাস ১৫ দিন পর কাপ্তাই লেকে মাছ ধরা শুরু, জেটিঘাটে ফিরেছে কর্মচাঞ্চল্য লামায় এসএসসি ফলাফলে শীর্ষে কোয়ান্টাম কসমো স্কুল পানছড়িতে নলকূপ মিস্ত্রী ও শ্রমিক সমবায় সমিতির বর্ষপূর্তি উদযাপন লংগদু জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে ৮১ রোগী বান্দরবান সদর সেনা রিজিয়ন’র উদ্যোগে বন্যায় ক্ষয়ক্ষতির ১৫০ পরিবারের মাঝে শুকনা খাবার সহায়তা প্রদান তিনমাস ১০দিন পর নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার উন্মুক্ত

মানিকছড়ির সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে মেডিক্যাল ক্যাম্পেইন ও মানবিক সহায়তা প্রদান

Reporter Name

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মানিকছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন ও মানবিক সহায়তা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত মানিকছড়ি উপজেলার ১নং মানিকছড়ি ইউনিয়নের মানিকছড়ি ইংলিশ স্কুল মাঠে এ মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে নেতৃত্ব দেন ক্যাপ্টেন এম এম আকিফ ইউসুফ নাজীব (এএমসি)।

ক্যাম্পেইনে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মোট ১৩০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এর মধ্যে পাহাড়ি সম্প্রদায়ের ৭০ জন এবং বাঙালি সম্প্রদায়ের ৬০ জন চিকিৎসাসেবা গ্রহণ করেন। দুর্গম ও পাহাড়ি অধ্যুষিত এলাকা হওয়ায় ক্যাম্পে পাহাড়ি জনগোষ্ঠীর রোগীর উপস্থিতি তুলনামূলক বেশি ছিল।

এছাড়া একই স্থানে সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মাজহার হোসেন রাব্বানী এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, খাগড়াছড়ির উপস্থিতিতে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে ২টি হুইলচেয়ার ও ৩ বান টিন বিতরণ করা হয়।

হুইলচেয়ারপ্রাপ্তরা হলেন—চেংগুছড়া গ্রামের হাবিল মিয়া এবং তিনটহরী গ্রামের মালতি মারমা। টিন সহায়তা পান মনাঠন পাড়ার কুমার চাকমা, কন্জুরি পাড়ার ক্রাংনিয় মারমা এবং দশবিল গ্রামের আবুল খায়ের।

সহায়তা ও চিকিৎসাসেবা পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

স্থানীয়দের মতে, প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে সিন্দুকছড়ি জোনের এ উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *