শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে বিজিবির অভিযানে ৪১৯ ঘনফুট অবৈধ কাঠ আটক তরুণদের সক্রিয় অংশগ্রহণে দুর্নীতিবিরোধী আন্দোলন জোরদারের আহবান বাঘাইছড়িতে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে আশিকার সহায়তা দুর্যোগকবলিত হাজার পরিবারকে রাঙ্গামাটি জেলা পরিষদের খাদ্য সহায়তা প্রদান “প্রশিক্ষণলব্ধ জ্ঞান মানুষের জীবন রক্ষায় কাজে লাগান”… ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ভোটার নিবন্ধনে যাচাই-বাছাই জোরদার লামায় ফলাফল আর মানবিকতায় অনন্য রামু শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড কলেজ দুর্গম পাহাড়ে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় বিশেষ প্রশিক্ষণ, সনদ বিতরণ কাপ্তাইয়ে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ ও আলোচনা সভা বাঘাইছড়িতে ২৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আলীকদমে আইন-শৃঙ্খলা সভা, জননিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় গুরুত্ব টানা ১৭ দনি পর বান্দরবানরে থানচি ও রুমার সাতটি র্পযটনকন্দ্রে উন্মুক্ত বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা ও জনকল্যাণে ৩৮ বিজিবি আলীকদম যৌথ অভিযানে ইয়াবাসহ একজন আটক  কাপ্তাইয়ে পাহাড়ি ছাগলের কদর বেশি, মনসা পূজা ঘিরে জমজমাট হাট

বাঘাইছড়িতে ২৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

Reporter Name
filter: null; fileterIntensity: null; filterMask: null; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 38;

বাঘাইছড়ি  প্রতিনিধি।।
সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে রাঙামাটির বাঘাইছড়িতে তিন শতাধিক দুস্থ মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে ২৭ বিজিবির মারিশ্যা জোন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন’ স্লোগানকে সামনে রেখে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

মেডিকেল ক্যাম্পে এলাকার পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর তিন শতাধিক অসহায় ও নিম্নআয়ের মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

এ সময় গুরুতর অসুস্থ স্থানীয় বাসিন্দা বিনয় লাল চাকমার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নিতে তাঁর বাড়িতে যান মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি ও জোনের মেডিকেল অফিসার মেজর অমিত কুমার শাহা। তাঁরা রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন।

চিকিৎসাসেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, মেডিকেল অফিসার মেজর অমিত কুমার শাহা, বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শান্তি বিকাশ চাকমা, স্থানীয় সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ ও মাদক চোরাচালান রোধের পাশাপাশি শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে ২৭ বিজিবি কাজ করে যাচ্ছে। শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পরে স্থানীয় পাহাড়ি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করতে তাদের মধ্যে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। বিজিবির এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *