November 21, 2026, 9:00 pm
শিরোনাম :
খাগড়াছড়ির ৯টি উপজেলায় শিশু পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং জীবিকায়নে উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পের সমাপনী সভা আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পানছড়ি বিএনপির বিক্ষোভ ও পথসভা বেতছড়িতে বেড়েছে চুরি ও মাদক আতঙ্ক বিলাইছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়নভিত্তিক একক ও দলগত প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদগাঁওর এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত লংগদুতে পৈতৃক জমি দখল, লুটপাট ও প্রাণনাশেপ্রতিবাদে সংবাদ সম্মেলন লামায় আজিজনগর ছাত্রলীগ ও যুবলীগের মশাল মিছিলের ভিডিও নিয়ে চাঞ্চল্য, যাচাইয়ে পুলিশ পাহাড়ি জমিতে শীতকালীন সবজির বাম্পার ফলন; তামাক চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ ঈদগাহ ইন্টার, স্কুল এন্ড কলেজের নতুন দায়িত্বশীল নির্বাচন

বেতছড়িতে বেড়েছে চুরি ও মাদক আতঙ্ক

Reporter Name

মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৃষ্টির সুযোগ নিয়ে ইসলামপুর ১নং ওয়ার্ড স্থায়ী বাসিন্দা মো. ইউসুফের বসতবাড়ি থেকে একটি পানির মোটর চুরির ঘটনা ঘটেছে। একই এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি ও মাদকের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম উদ্বেগ ও নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির রাতে চারদিক যখন নির্জন ও বৃষ্টির শব্দে মুখর ছিল, ঠিক তখনই সুযোগ বুঝে চোরেরা মো. ইউসুফের বাড়ির পানির মোটরটি খুলে নিয়ে যায়। সকালে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েন। হঠাৎ করে পানির মোটর চুরি হয়ে যাওয়ায় নিত্যদিনের পানি সরবরাহ এবং গৃহস্থালির কাজে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন তিনি ও তাঁর পরিবার।

​ভুক্তভোগী মো. ইউসুফ বলেন, বৃষ্টির সুযোগ নিয়ে চোরেরা আমার বাড়ির পানির মোটরটি খুলে নিয়ে গেছে। মোটরটি চুরি যাওয়ায় পরিবার নিয়ে দৈনন্দিন পানি নিয়ে চরম ভোগান্তিতে পড়েছি। এলাকায় যেভাবে চুরি ও মাদকের বিস্তার ঘটছে,

​এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরির প্রবণতা কিছুটা বেড়েছে। বিশেষ করে বৃষ্টি বা বৈরী আবহাওয়ার রাতে চোরের দল বেশি সক্রিয় হয়ে ওঠে। এ ধরনের ঘটনায় স্থানীয়দের মাঝে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। দ্রুত চোরদের শনাক্ত করার দাবি জানিয়েছেন তাঁরা।

​এদিকে, এই ঘটনার ঠিক একদিন আগে বেতছড়ি সমাজের সাবেক সভাপতি নুরুচছাপা সমাজের সবার উদ্দেশ্যে চুরির বিষয়ে শুক্রবার মসজিদে সতর্ক করেন। স্থানীয়ভাবে জানা যায়, বেতছড়ি জাহাঙ্গীরনগর স্কুলে বিভিন্ন জিনিসপত্র চুরির বিষয়টি সমাজ কমিটিকে অবহিত করেছেন বেতছড়ি স্কুলের প্রধান শিক্ষক নঈম উদ্দিন।

​সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ও ধারাবাহিক আলোচনায় উঠে এসেছে, বেতছড়িতে দিন দিন মাদকের আড্ডা বাড়ছে। পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক যুবকদের মাঝে বেপরোয়া ধূমপানের প্রবণতা এবং মোবাইলে আসক্তির মতো বিষয়গুলোও প্রকট হয়ে উঠছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, এসব বিষয়ে সমাজের দায়িত্বশীল প্রতিনিধিদের তেমন কোনো কার্যকর তৎপরতা বা মাথাব্যথা দেখা যাচ্ছে না। সংশ্লিষ্টদের মতে, যারা মাদকের সঙ্গে জড়িত, মূলত তারাই এলাকার চোরচক্রের সঙ্গেও যুক্ত রয়েছে।

​এ অবস্থায় চুরি ও মাদক প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আমি মোঃ ইউসুফ, আমার নিজের বাড়ির মোটর চুরি করেছে মাদকাসক্ত চোর চক্র


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা