বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ধলিয়াখালের ভাঙনরোধে ৫ প্রকল্প, শুরু হয়েছে প্রথমটির কাজ; এলাকাবাসীর স্বস্তি কাপ্তাইয়ের কৃতি সন্তান মোশাররফ অপু ওমান বিএনপির আল-ওয়েলজা শাখার সভাপতি নির্বাচিত বিলাইছড়িতে বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা পুনরুদ্ধার করল পুলিশ খাগড়াছড়িতে সেনাবাহিনীর চক্ষু ক্যাম্পে সেবা পেলেন ৬০০ জন মাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম ম্যাচ ড্র বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত গুইমারা থানার আয়োজনে হাফছড়িতে মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়িতে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত কাপ্তাই জাতীয় উদ্যানে বিরল ধনেশ পাখির দেখা রাজস্থলীতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজস্থলীতে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযানে ১৬ লাখ টাকার গোলকাঠ ও বাঁশ জব্দ বাঘাইছড়িতে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বিলাইছড়িতে স্বাস্থ্যঝুঁকিতে দেড় হাজার পরিবার, নেই পর্যাপ্ত পয়োনিষ্কাশন ব্যবস্থা র‌্যাব ১৫ এর অভিযানে ১ লাখ পিস ইয়াবা ও সিএনজিসহ চালক আটক

গুইমারা থানার আয়োজনে হাফছড়িতে মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধিঃ 

“মাদককে না বলুন মাদক মুক্ত সমাজ গড়ুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গুইমারা থানা পুলিশ কতৃক ২ নং হাফছড়ি ইউনিয়নের জালিয়াপাড়া চৌরাস্তায় মাদকবিরোধী র‍্যালী  ও সমাবেশ অনুষ্ঠিত।

১৯ আগষ্ট বিকাল চারটায় র‍্যালী ও আলোচনা সভায় হাফছড়ি পুলিশ ফাড়ীর ইনচার্জ দিপংকর মন্ডলের   সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সোহরাওয়ার্দী।  এতে  বক্তব্য রাখেন হাফছড়ি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারক হোসেন সুমন, হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ সভাপতি ও  গুইমারা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব  আল মামুন, ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ বেলাল হোসেন, সদস্য সচিব শফিকুল ইসলাম উপজেলা সিএনজি সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও যুবদল নেতা মহি উদ্দিনসহ এলাকার গন্যমান্য ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

র‍্যালীটি জালিয়াপাড়া মাদ্রাসা থেকে শুরু হয়ে চৌরাস্তা মোড়ের এসে শেষ হয়। এতে জনগণের সাথে  স্কুল শিক্ষার্থীরা র‍্যালী ও মাদকবিরোধী সমাবেশে অংশ নেয়।

এসময় বক্তারা বলেন, বর্তমানে মাদকের ছোবল যুবসমাজকে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে যাচ্ছে, তাই এই ছোবলের হাত থেকে বাচতে যু্বসমাজকেই এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে কারো কাছে কোনো তথ্য থাকলে সাথে সাথে থানায় তথ্য দেয়ার জন্য ও অনুরোধ করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *