বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম সীমান্তে অবৈধ অনুপ্রবেশ: মিয়ানমারের ১৪ নাগরিককে পুলিশের কাছে হস্তান্তর লামায় নতুন ইয়াংছা ইউনিয়ন পরিষদ গঠনের দাবি খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ধলিয়াখালের ভাঙনরোধে ৫ প্রকল্প, শুরু হয়েছে প্রথমটির কাজ; এলাকাবাসীর স্বস্তি কাপ্তাইয়ের কৃতি সন্তান মোশাররফ অপু ওমান বিএনপির আল-ওয়েলজা শাখার সভাপতি নির্বাচিত বিলাইছড়িতে বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা পুনরুদ্ধার করল পুলিশ খাগড়াছড়িতে সেনাবাহিনীর চক্ষু ক্যাম্পে সেবা পেলেন ৬০০ জন মাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম ম্যাচ ড্র বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত গুইমারা থানার আয়োজনে হাফছড়িতে মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়িতে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত কাপ্তাই জাতীয় উদ্যানে বিরল ধনেশ পাখির দেখা রাজস্থলীতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজস্থলীতে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযানে ১৬ লাখ টাকার গোলকাঠ ও বাঁশ জব্দ বাঘাইছড়িতে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আলীকদম সীমান্তে অবৈধ অনুপ্রবেশ: মিয়ানমারের ১৪ নাগরিককে পুলিশের কাছে হস্তান্তর

Reporter Name

মো. জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি।।
বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তবে তারা নিরস্ত্র ও বেসামরিক পোশাকে বাংলাদেশে প্রবেশ করেন বলে জানিয়েছে বিজিবি।

৫৭ বিজিবি সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট বিভিন্ন বয়সী ১৪ জন মিয়ানমার নাগরিক স্বেচ্ছায় আলীকদম ব্যাটালিয়নের অধীনস্থ ক্রিলাইপাড়া চেকপোস্টে এসে আত্মসমর্পণ করেন। পরে বিজিবি তাদের হেফাজতে নেয়।

পরবর্তীতে তাদের ক্রিলাইপাড়া চেকপোস্ট থেকে আলীকদম ব্যাটালিয়ন সদরে নেওয়া হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারে, তারা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তাদের কাছে কোনো অস্ত্র ছিল না এবং তারা বেসামরিক পোশাকে বাংলাদেশে প্রবেশ করেন।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও বাংলাদেশে প্রবেশের ঘটনায় প্রচলিত আইন, ফরেনার্স অ্যাক্ট এবং সংশ্লিষ্ট সরকারি নির্দেশনা অনুসরণ করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গত ১৯ আগস্ট আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় পরবর্তী আইনানুগ প্রক্রিয়া পুলিশ পরিচালনা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *