সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু রাঙ্গুনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা লামায় ৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৯২ রোগী, বন্ধ অ্যাম্বুলেন্স সেবা আকস্মিক বন্যায় দীঘিনালায় ২৫ ঘর বিধ্বস্ত, ঝুঁকিতে অর্ধশতাধিক। বিলাইছড়িতে লেপ্রসি মিশনের উদ্যোগে কুষ্ঠ রোগবিষয়ক কর্মশালা নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীছড়িতে অসহায় নারীর ঘর মেরামতে জোনের সহায়তা রূপনা চাকমার গ্রামসহ নানিয়ারচরে তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল লামায় সেতুর অভাবে ঝুঁকিতে ১২ গ্রামের মানুষ, দুর্ভোগে শিক্ষার্থীরা বাঘাইহাটে যুবকদের কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ

বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি:

শিক্ষার মানোন্নয়ন এবং পাশের হার বৃদ্ধি করার লক্ষে শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এই সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান।

এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা মেডিকেল অফিসার ফাতেমা যাহরা মুমু, থানা এসআই (নিঃ) মো.সিরাজ, সাথোয়াই মার্মা, উপ- সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া, প্রভাষক অমৃত চাকমা, বিএনপির উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা (রায় বাবু), অভিভাবক অতীশ দীপংকর চাকমা, অর্ণব চাকমা প্রমূখ। আরও উপস্থিত ছিলেন পিটিএ কমিটি, শিক্ষক, কর্মকর্তা এবং অভিভাবকবৃন্দ।সঞ্চালনা করেন বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রণব কুমার নাথ।

বক্তারা- শিক্ষার মানোন্ননে শিক্ষার্থীদের পড়া লেখায় মনোযোগী হওয়া, মনোযোগী করা, এনড্রয়েট ফোন থেকে দুরে রাখা, নিয়মিত ক্লাস করা , মাদক সেবন থেকে দুরে রাখা, অভিভাবকদের আরো দায়িত্বশীল হওয়া, লেখা-পড়া করছে কিনা নিয়মিত খোঁজ-খবর নেওয়া,শিক্ষকের সঙ্গে সবসময় সমন্বয় রাখা সহ শিক্ষকদেরও আরো দায়িত্বশীল ভূমিকা পালন করার বিষয়ে বিশদ্ আলোচনা করা হয়। তবে অনেকে  দুঃখ প্রকাশ করে বলেন, পাহাড়ে বা দুর্গম এলাকায় উচ্চ বিদ্যালগুলো খন্ড কালীন শিক্ষক দিয়ে পাঠদান পরিচালনা করাসহ বিষয় ভিত্তিক শিক্ষক সংকট এবং বেসরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের মানবেত জীবন-যাপনের কথা তুলে ধরেন। তাই এই বিষয়ে ছাত্র-ছাত্রী অনুপাতে শিক্ষক নিয়োগ দেওয়াসহ বিদ্যালয়ের অন্যান্য সমস্যা সমাধানের জন্য  শিক্ষামন্ত্রীর সুদৃষ্টি কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *