সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু রাঙ্গুনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা লামায় ৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৯২ রোগী, বন্ধ অ্যাম্বুলেন্স সেবা আকস্মিক বন্যায় দীঘিনালায় ২৫ ঘর বিধ্বস্ত, ঝুঁকিতে অর্ধশতাধিক। বিলাইছড়িতে লেপ্রসি মিশনের উদ্যোগে কুষ্ঠ রোগবিষয়ক কর্মশালা নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীছড়িতে অসহায় নারীর ঘর মেরামতে জোনের সহায়তা রূপনা চাকমার গ্রামসহ নানিয়ারচরে তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল লামায় সেতুর অভাবে ঝুঁকিতে ১২ গ্রামের মানুষ, দুর্ভোগে শিক্ষার্থীরা বাঘাইহাটে যুবকদের কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ

রাঙ্গুনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name

মোঃ ইউসুফ, ​রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাদকের ভয়াবহ বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাঙ্গুনিয়া মডেল থানার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এসপি) বেলায়েত হোসেন।

র‍্যালির আগে গোচরা হাফেজ টাওয়ার চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাধারণ জনগণ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গোচরার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তব্য দেন রাঙ্গুনিয়া সার্কেলের এসপি বেলায়েত হোসেন, রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দীন, বিএনপির প্রবীণ নেতা নেজাম উদ্দীন চৌধুরী, পোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীন, পোমরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম টিপু এবং রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা পারভেজ মোশারফসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এসপি বেলায়েত হোসেন মাদকের ভয়াবহ পরিণতি তুলে ধরে বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে কেবল আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন ব্যাপক সামাজিক আন্দোলন। মাদকের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *