
খাগড়াছড়ি প্রতিনিধি::
২৯৮ নং খাগড়াছড়ি আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ওয়াদুদ ভূইয়া মহোদয়ের নির্দেশে, ভারী বর্ষণে দীঘিনালা উপজেলার জামতলী ও জগন্নাথ হিন্দুপাড়া এলাকায় হঠাৎ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে ছুটে যান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং বিএনপির নেতৃবৃন্দরা। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এম এন আবছার, এড. মালেক মিন্টু, মোশাররফ হোসেন, খনি রঞ্জন ত্রিপুরা, শান্তি প্রিয় চাকমা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, দিঘীনালা উপজেলা বিএনপির সভাপতি ডাঃ শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সহ দীঘিনালা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারী বর্ষণের ফলে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পাওয়ায় বেশ কিছু পরিবার দুর্ভোগে পড়েছে। বসতঘরে পানি প্রবেশ করায় অনেক পরিবারকে নানা সমস্যার মধ্যে পড়তে হয়েছে।