রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণে ‘ভাষা ও সংস্কৃতি চর্চা উদ্বোধন নানিয়ারচরে জামায়াতে ইসলামীর সীরাত মাহফিল পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪ কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস্ পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান ড: মোঃ মাহমুদুর রহমান মহালছড়ির দুর্গম পাহাড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ৮ বছরেও মেলেনি বিচার: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কোহিনুর বেগমের মানবেতর জীবন বাঘাইছড়িতে বিপদসীমার ওপরে কাচালং নদীর পানি, প্লাবিত নিচু এলাকা বাঘাইছড়িতে শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: বৃহত্তর মুসলিম ব্লকে জিরো টলারেন্স ঘোষণা দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন

বাঘাইছড়িতে শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: বৃহত্তর মুসলিম ব্লকে জিরো টলারেন্স ঘোষণা

Reporter Name

বাঘাইছড়ি প্রতিনিধি।।
“শিক্ষার আলোয় আলোকিত হোক সকল শিশুর জীবন, মাদক মুক্ত সমাজ গড়ি, সুস্থ সুন্দর ভবিষ্যৎ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়িতে শিক্ষা ও মাদক বিষয়ক এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বৃহত্তর মুসলিম ব্লক এলাকাকে আনুষ্ঠানিকভাবে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ এলাকা ঘোষণা করা হয়।

​শুক্রবার (২৮ আগস্ট) বাদ মাগরিব বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদের পার্কিং গ্রাউন্ডে বৃহত্তর মুসলিম ব্লক এলাকাবাসীর উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

​বায়তুল আবরার কেন্দ্রীয় মসজিদের সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মজুমদার।

​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি নুর মোহাম্মদ। এছাড়া ১৮টি সমাজের সমাজ প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা মাদকের কঠোর ভয়াবহতা তুলে ধরে বলেন, “বৃহত্তর মুসলিম ব্লকে মাদকের বিষয়ে কোনো প্রকার আপস করা হবে না। মাদক মুক্ত সমাজ গড়তে এলাকাবাসী ও অভিভাবকদের এক হয়ে কাজ করতে হবে। মাদকব্যবসায়ী ও সেবনকারীদের প্রতি আমাদের পরিষ্কার বার্তা—‘হয় মাদক ছাড়ো, না হয় এলাকা ছাড়ো’।”

​বক্তারা তরুণ প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করে সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *