
বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসমান গনির উপস্থিতিতে অনুষ্ঠিত প্যারেডে থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও চৌকিদার সদস্যরা অংশ নেন।
প্যারেডে চৌকিদারদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক তৎপরতা নজরে এলে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে অবহিত করতে তাদের নির্দেশ দেওয়া হয়।
এ সময় গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার, চুরি-ছিনতাই ও ডাকাতি প্রতিরোধ এবং অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
চৌকিদারদের দায়িত্বাধীন এলাকায় অপরিচিত ব্যক্তির চলাচল ও সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় জনসাধারণের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
পুলিশ ও চৌকিদারদের মধ্যে মাঠপর্যায়ে সমন্বয় আরও জোরদার এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত এ ধরনের প্যারেড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।